চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে যাচ্ছে শাকিব-ববির ‘নোলক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ন ২৪, মে ২০১৯
বিনোদন
A A

আসছে ঈদের বহুল প্রতীক্ষিত ছবি ‘নোলক’। মুক্তির আগে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দেয়া হচ্ছে হল বুকিং। এরইমধ্যে চল্লিশটির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি চূড়ান্ত হয়ে গেছে।

এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন ‘নোলক’-এর প্রযোজক ও পরিচালক সাকিব সনেট।

প্রথম সপ্তাহে ৬০ টির বেশি প্রেক্ষাগৃহে ‘নোলক’  মুক্তির টার্গেট রয়েছে জানিয়ে সনেট বলেন, ইতোমধ্যে ৪০ টির বেশি হলে বুকিং হয়ে গেছে। তবে চাইছি, প্রথম সপ্তাহে ৬০ টির বেশি হলে মুক্তি পাক ‘নোলক’।

সাকিব সনেট বলেন, বেছে বেছে ভালো ভালো সিনেমা হলে ‘নোলক’ মুক্তি দিচ্ছি। ছবির মান ভালো। আমার বিশ্বাস, দর্শক ছবিটি গ্রহণ করবেই। সেজন্য প্রথমে কম হলে মুক্তি দিলেও কোনো আফসোস থাকছে না। দ্বিতীয় সপ্তাহ থেকে হল সংখ্যা বাড়াতে চাই। সেভাবে গোছাচ্ছি।

এদিকে পরিচালক ও প্রযোজকের রেষারেষির কারণে নোলকের মুক্তি নিয়ে ধোঁয়াশার কথা শোনা গেলেও সাকিব সনেট বিষয়ে মোটেও কর্ণপাত করতে চাচ্ছেন না। তার মতে, সেন্সর যেহেতু হয়ে গেছে তাই মুক্তিতে আর বাঁধা নেই।

জানা যায়, ২৯ মে কোর্টের রায়ের উপরই নির্ভর করছে নোলকের সেন্সর স্থগিতের বিষয়টি। তবে সাকিব সনেটের দাবী, এগুলো বিভ্রান্ত ছড়ানো ছাড়া কিছুই না। গত মঙ্গলবার কোর্টের রায় ছিল। তা পিছিয়ে ২৯ তারিখ করা হয়েছে। এতে কিছুই হবে না। নোলক ঈদেই আসবে।

Reneta

সম্প্রতি নোলক ছবির দ্বিতীয় গান ‘জলে ভাসা ফুল’ প্রকাশ হয়েছে। হৃদয় খানের গাওয়া এ গানে ছবির নায়ক শাকিব খান ও ববি দুজনেই দেখা যাবে বেশ রোম্যান্টিক ইমেজে। ববির ইউটিউব চ্যানেল ববস্টারে গানটি প্রকাশের পর দর্শক বেশ প্রশংসা করছেন। পরিচালক ও প্রযোজক সাকিব সনেট বলেন, আগামীতে ফাইনাল ট্রেলার ও আরেকটি প্রকাশ করবো। বাকি দুটো গান দর্শক হলে উপভোগ করবেন।

নোলকের ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদনোলকববিরাশেদ রাহালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT