চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিনে যা থাকছে চ্যানেল আইয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ১৪, মে ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। এই অতিমারির কালেও বাঙালির ঘরে ঈদের উৎসব। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে থাকছে দিনভর নানা আয়োজন।  দেখে নিন ঈদের দ্বিতীয় দিন যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়:

দীঘি, আসিফ ইমরোজ জুটির ছবি
‘তুমি আছো তুমি নেই’
চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে দীঘি, আসিফ ইমরোজ জুটির ছবি ‘তুমি আছো তুমি নেই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে আরো অভিনয় করেছেন শবনম পারভীন, সুব্রত, অমিত হাসান প্রমুখ।

তাহসান খান, তাসনিয়া ফারিণের
টেলিফিল্ম ‘অন্ধ’
চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে তাহসান খান, তাসনিয়া ফারিণ অভিনীত টেলিফিল্ম ‘অন্ধ’। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর।

চঞ্চল চৌধুরী-শাহনাজ খুশি অভিনীত
কমেডি নাটক ‘বায়ুচড়া’
বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলু পরিচালনায় কমেডি নাটক ‘বায়ুচড়া’ চ্যানেল আইতে প্রচার হবে ঈদেও দ্বিতীয় দিন রাত ০৭:৪০ মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

অপূর্ব, মেহজাবীনের
নাটক ‘রক্তের ঋণ’
চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘রক্তের ঋণ’। অপূর্ব, মেহজাবীন অভিনীত নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি।

ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ
কক্সবাজারে কাকাতুয়া [পুনঃপ্রচার]
পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠানমালায় পুনঃপ্রচার হবে মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ সিরিজের প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’। ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন এ সিরিজের নির্মাতা আফজাল হোসেন। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন প্রমুখ। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের
‘কৃষকের ঈদ আনন্দ’

ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’। পৃথিবীজুড়ে মহামারীর তাণ্ডব। এই দুঃসময়ে আশার প্রদীপ হয়ে জ্বলছে কৃষক। সবার খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বীবিত করতে এবারের ঈদেও চ্যানেল আইতে প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।

Reneta

তবে এবারের আয়োজন আর সব আয়োজন থেকে একেবারেই ভিন্ন। এবারে ‘কৃষকের ঈদ আনন্দ’তে হবে জেলায় জেলায় লড়াই। আরও নানান চমক দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনচঞ্চল চৌধুরীছোটকাকুতাহসানদীঘিনাটকনায়কফরিদুর রেজা সাগরফারিণবৃন্দাবন দাসলিড বিনোদনশাইখ সিরাজশাহনাজ খুশীসালাহউদ্দিন লাভলুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT