চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিনেও সড়কে লাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৮
কুষ্টিয়া, জনপদ
A A

ঈদের দিনেও কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশু-নারীসহ কয়েকজন। কুষ্টিয়া ও বগুড়ায় এদিন আলাদা আলাদা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোট পাঁচজন।

কুষ্টিয়া
কুষ্টিয়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৪ জন।

বুধবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল নামক স্থানে একটি ট্রাক ও কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী মহেন্দ্রর সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহেন্দ্রতে থাকা দুই যাত্রীর। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের সাহাবুল(১২), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার শিপন(২৮)।

বুধবার সকালে জেলার দৌলতপুর উপজেলার তারাগুণিয়া বাজারে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছেন। শিশুর নাম পরিচয় পাওয়া যায়নি।

বগুড়া
বগুড়ার শেরপুরে বুধবার দুপুরে শেরপুর-ধনুট সংযোগ সড়কের-বোয়ালকান্দি এলাকায় গাছের সাথে মটরসাইকেলের ধাক্কায় চালক ও সহযাত্রী আরেক যুবক নিহত হয়।

Reneta

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রাম থেকে একটি সুজুকি মটর সাইকেল যোগে শেরপুর আসার সময় উপজেলার বোয়ালকান্দি এলাকায় পৌঁছালে চালক শামিম রেজা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খান। এসময় তিনি ও তার সহযাত্রী সোহেল রানা ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে চালানোর কারণেই তারা এই দুর্ঘটনার শিকার হন। নিহত শামিম রেজা টেক্সটাইল এবং সোহেল রানা আর্কিটেট ইঞ্জিনিয়ার বলে জানান শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

Jui  Banner Campaign
ট্যাগ: সড়কসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT