ঈদুল ফিতরের তৃতীয় দিনে সকাল সোয়া ১০টায় চ্যানেল আইয়ের পর্দায় বাংলা সিনেমা ‘ভালোবাসার উত্তাপ’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
‘ভালোবাসার উত্তাপ’ পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু। অভিনয় করেছেন অরুনা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজ, কাজী রাজু সহও আরও অনেকে।
ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় আরও থাকছে টেলিফিল্ম তোমারি প্রেমে প্রতিদিন এবং স্পট রাইটার। এছাড়াও প্রচার হবে নাটক জয় হলো জয়দেবপুরে, লোলিটা এবং সংযোগ বিচ্ছিন্ন।








