চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে-পরে ১০দিন সারাদেশে লকডাউন চায় রোড সেফটি ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২০, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসের সংক্রমণরোধে আসন্ন ঈদুল ফিতরের আগে-পরে সারাদেশ একযোগে ১০দিন লকডাউন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক বিবৃতিতে বলেন, দেশের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। এই প্রেক্ষিতে সরকার সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ কয়েক দফায় ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। কিন্তু পোশাক কারখানা চালু রাখা এবং সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতির সুযোগে মানুষের অসচেতনভাবে চলাচল বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীতে যাত্রীবাহী বাস ব্যতীত সকল ধরনের যানবাহন উদ্বেগজনক হারে চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্বক চেষ্টা করেও নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। গত ২৬ মার্চ থেকে সারাদেশে যাত্রাবাহী গণপরিবহন বন্ধ থাকার পরেও কয়েক দফায় কর্মজীবী ও শ্রমজীবী মানুষ নানা উপায়ে গাদাগাদি করে রাজধানী থেকে বাড়ি গেছেন এবং বাড়ি থেকে রাজধানীতে ফিরেছেন। অপরিণামদর্শী এমন আচরণ করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ঈদুল ফিতর ও করোনার বাস্তবতা সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, সরকার জনগণকে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছে। এজন্য যাত্রীবাহী গণপরিবহন বন্ধ রাখাসহ ঈদের আগের ৪ দিন ও পরের ২ দিন অন্য সকল যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা জারী করেছে। তারপরও মানুষকে থামানো যাচ্ছে না। মোটরসাইকেল, প্রাইভেট কার-মাইক্রোবাস, পণ্যবাহী পরিবহন, ক্ষুদ্র ও হালকা যানবাহনের মাধ্যমে মানুষ বাড়ি ফিরছে। গত কয়েকদিন যাবৎ সড়ক-মহাসড়ক ও ফেরীঘাটসমূহে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে করোনা সংক্রমণ দেশব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে। “ঈদ উদযাপন মানেই কর্মস্থল থেকে যে কোনো মূল্যে বাড়ি ফেরা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করা”-এটা আমাদের ঐতিহ্য। মূলত ঈদ উদযাপনের এই সংস্কৃতি করোনা সংক্রমণের মাধ্যমে আমাদেরকে একেবারে খাদের কিনারে নিয়ে যাবে।

লকডাউনের আহ্বান জানিয়ে বলা হয়েছে, জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সকল নৌ-টার্মিনাল, বড় ব্রিজ, জেলার প্রবেশ পথ এবং সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পাহারা বসানো জরুরি হয়ে পড়েছে। এজন্য রোড সেফটি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঈদের আগে-পরে ১০দিন (২১-৩০ মে পর্যন্ত) সারাদেশ লকডাউন করতে সরকারের প্রতি অনুরোধ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরোড সেফটি ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT