চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় দুর্ভোগ মানুষের আনন্দের অংশ: কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১২:৫০ অপরাহ্ন ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগের দুই দিনের তুলনায় শনিবার ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ঈদযাত্রায় যে দুর্ভোগ, মানুষ সেটাকে দুর্ভোগ হিসেবে মনে করেন না। তারা একে ঈদ আনন্দের অংশই মনে করেন।

শনিবার ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তার কাছে এখন পর্যন্ত যানজটের কোনো তথ্য নেই জানিয়ে কাদের আরো বলেন, ‘সড়কে যেটা হচ্ছে সেটা ধীরগতি। এ কারণে সময়মত গাড়ি পৌঁছাতে পারছে না। যাত্রীরা টার্মিনালে বসে কষ্ট পাচ্ছেন। তবে, কিছুটা দুর্ভোগ যে নেই, সেটা অস্বীকার করার উপায় নেই।’

সড়কমন্ত্রী যখন ঈদযাত্রাকে স্বস্তিদায়ক দাবি করছেন, ঠিক তখনই চ্যানেল আই অনলাইনের টাঙ্গাইল ও মানিকগঞ্জ প্রতিনিধিরা জানাচ্ছেন: বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এবং পাটুরীয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় মানিকগঞ্জের বানিয়াজুরী-টেপড়া এলাকায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: ‘ঢালাও মন্তব্য না করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে সমস্যা ছিল, একদিকে ফোর লেনের রাস্তা থেকে উঠে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো; আবার আরেক দিকে ৮ লেনের রাস্তা থেকে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো। যার কারণে যানজট লেগেই থাকত। সে সমস্যাটা এখন আর নেই। উত্তর জনপদের দিকে যে সমস্যাটা সেটা রাস্তা নয়, সমস্যাটা হচ্ছে ঢাকা এলেঙ্গা মহাসড়ক থেকে চার লেনের রাস্তার গাড়িগুলো যখন টু লেনে ওঠে। তখনই সমস্যাটা সৃষ্টি হয়।’

রাস্তায় কোনো সমস্যা নেই দাবি করে তিনি বলেন: ‘এছাড়া বেহাল সড়কের কারণে কোথাও যানজট হয়েছে, এমন তথ্য আমার কাছে নাই। পরশু দুর্যোগপূর্ণ আবহাওয়া গিয়েছে, তার কারণে যে গাড়িগুলো আটকে ছিল; সে প্রেসারটাও ওই রাস্তার উপর দিয়ে গিয়েছে। কোরবানি ঈদ না চাইলেও পশুবাহী গাড়ির জন্য রাস্তা ধীর গতির হয়ে যায়। ধীর গতির জন্য গাড়িগুলো আসতে দেরি হচ্ছে। এজন্য টার্মিনালে অনেক যাত্রী বসে কষ্ট পাচ্ছে।’

Reneta

‘মানুষ ডেঙ্গু ভুলে গেছে’
ঈদের আনন্দে মানুষ ডেঙ্গু ভুলে গেছে বলেও এসময় দাবি করেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

বলেন: ঈদের আনন্দে মানুষ ডেঙ্গুর কথা ভুলে গেছে। এবার আমি টার্মিনালগুলোতে মানুষের চাপ বেশি দেখছি। বাঙালি জাতি ভয় করে না, ভয়কে জয় করতে জানে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদযাত্রাওবায়দুল কাদেরযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT