চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-কমার্স প্রসারে কাজ করবে কোকাকোলা ও ইভ্যালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

দেশের বাজারে ই-কমার্সের প্রচার ও প্রসারে একসাথে কাজ করবে দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড।

প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন অঙ্গীকার ব্যক্ত করে ইভ্যালি ও কোকাকোলা।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি সাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন।

এসময় অন্যান্যদের মাঝে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, পরিচালক (আইটি) মামুনুর রশিদ এবং কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ লিমিটেডের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) আসরার আলম এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নূরে আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এই চুক্তির আলোকে ইভ্যালিতে কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড উৎপাদিত বিভিন্ন কোমল পানিয় যেমন কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, থামস আপ কারেন্ট এবং কিনলে মিনারেল ওয়াটার পাওয়া যাবে। এর ফলে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি থেকেই এসব পণ্য অর্ডার করে ঘরেই ডেলিভারি সেবা পাবেন প্রতিষ্ঠানটির নিবন্ধিত প্রায় ৪০ লাখ গ্রাহক। একই সাথে ইকমার্সের মাধ্যমে বাজার ও ভোক্তা শ্রেণী সম্প্রসারণের মাধ্যমে দেশিয় অর্থনীতির উন্নয়নেও যৌথভাবে কাজ করবে ইভ্যালি ও কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ।

Reneta

এ বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল বলেন, ডিজিটাল এই যুগে ইকমার্সের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরও সহজতর করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মতো বাজারে ইকমার্সের সম্প্রসারণের মধ্যে দিয়ে দেশিয় অর্থনীতির উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। আর সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা পাশে পেয়েছি কোকাকোলার মতো শক্তিশালী পার্টনারদের। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত।

অন্যদিকে কোকাকোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল বলেন, করোনা মহামারীর সময় থেকে গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছাতে ইকমার্স গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের ভোগ্য পণ্য পৌঁছে দিতে এবং অর্থনীতির ঢাকা গতিশীল রাখতে ইকমার্স গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভ্যালিকোকাকোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

সিইসির শপথ পড়ানো বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT