চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৩:২৭ অপরাহ্ন ২১, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

ইয়েমেনের সরকার এবং প্রেসিডেন্ট আবদুরাব্বাহ মনসুর আল হাদীর অনুরোধে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহিদের উপর বোমা হামলা বন্ধ করেছ। সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি এ সিদ্ধান্তের কথা জানান।

জেনারেল আসিরি বলেন, বিদ্রোহীরা বেসামরিক লোকদের জন্য আর হুমকি বিবেচিত না হওয়ায় মধ্যরাত থেকে এ অভিযান শেষ করা হচ্ছে। তিনি বলেন, ভালো পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নের মাধ্যমে আমাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। আমাদের বৈমানিক, আমাদের নাবিক, আমাদের সৈন্যদের সাহসিকতাও এক্ষেত্রে সহযোগিতা করেছে।

ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতির সমাধান এবং স্থানীয় সন্ত্রাস বিরোধী বিষয়টিকে অগ্রাধিকারে রেখে সৌদি আরব একটি নতুন কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে। যাকে ‘আশার পুনরুদ্ধার’ নামকরণ করা হতে পারে।

এ বিষয়ে জেনারেল আসিরি বলেন, আশার পুনরুদ্ধার অভিযানের প্রধান লক্ষ্য হবে ইয়েমেনের পুনগর্ঠন, এর পাশাপাশি বিদ্রোহীদের বিরোধিতাও চলমান থাকবে। ভবিষ্যতে বিমান আক্রমণের সম্ভাবনাও বাতিল করেননি আসিরি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ বিমান অভিযান সৌদি আরব এবং এর প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাজনিত হুমকি দূর করেছে। কারণ এর মাধ্যমে হাউদি জঙ্গিদের দখলে থাকা শক্তিশালী অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মিসাইল ধ্বংস করা হয়েছে।

শেষবারের মত সরাসরি বিমান আক্রমণ চালানো হয়েছে গত মঙ্গলবার। এ হামলায় প্রায় ৩০ জন মানুষের প্রাণহানি ঘটে। নিহতদের বে‌ষিরভাগই বেসামরিক লোক বলে জানা যায়।

Reneta

পশ্চিমের শহর ইব এর একটি ব্রিজে হাউদি বিদ্রোহী যোদ্ধাদের একটি বহরের উপর বিমান থেকে বোমা আক্রমণ চালানো হলে কমপক্ষে ২০ জনের মৃত্যু ঘটে। সেখানকার অধিবাসী এবং নিরাপত্তাবাহিনীর সূত্রে এ তথ্য জানা যায়। এছাড়াও সৌদি সীমান্তের কাছে উত্তরের শহর হারাথ-এ আরো নয়জন নিহত হয়।

হাউদি বিদ্রোহিদের অগ্রযাত্রা রুখতে এ জোট প্রায় একমাস সময়ব্যাপি বিমান আক্রমণ পরিচালনা করে ।

হাউদি নামে পরিচিত জিহাদি শিয়া বিদ্রোহীরা এ বছরের জানুয়ারী মাসে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকেই দেশটি সংঘাতে জর্জরিত হয়। তারা ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুরাব্বাহ মনসুর আল হাদীকে গৃহবন্দী করে। ক্ষমতা হারা‌নো সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র অনুগত সামরিক বাহিনীর একটি অংশ হাউদি বিদ্রোহিদের সমর্থন দিয়ে আসছে। প্রেসিডেন্ট হাদি ফেব্রুয়ারী মাসে পালিয়ে এডেনে আশ্রয় গ্রহণ করেছিলেন।

শিয়া-শাসিত ইরান হাউদিদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে সৌ‌দিদ্রিব। ত‌বে ইরান এ অভিযোগ অস্বীকার করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়েমেনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের এক ধনকুবেরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT