কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ স্থানীয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন: আপনি ভুল করছেন, আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা, নির্বাচন নিয়ে এমন করতে পারেননা। আপনি গণতন্ত্রের কোন কিছুই জানেননা। ইয়াহিয়া পারেনি, টিক্কা খান পারেনি, আপনিও পারবেননা। বাংলাদেশের মানুষকে আপনি চিনেননি সেজন্য এসব করছেন। বাংলাদেশের মানুষ একবার আপনাকে মানবেনা তখন আপনার পুলিশ কিছুই করতে পারবেনা।
আজ বিকেলে টাঙ্গাইলের কালিহাতি কলেজ মাঠ প্রাঙ্গনে ঐক্যফ্রন্টের প্রাথী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সেলিমা রহমান, উপদেষ্টা আতাউর রহমান ডালিসহ স্থানীয় বিএনপি ও কৃষক শ্রমিক জনতালীগের নেতৃবৃন্দরা। নির্বাচনী জনসভায় বক্তারা ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তির পথ সুগম করার অনুরোধ জানান।








