আদালত

ইয়াবা পাচারে রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড

৮৩ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ আটক হয়েছিল এই যুবক

ইয়াবা পাচারে রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড

এক বছর আগে প্রায় ৮৪ হাজার পিস ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিক মো. সরদার হোসেন (২৬) নামে এক রোহিঙ্গাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত।

এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ আদালতে (প্রথম) বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সরদার হোসেন মিয়ানমারের মংডু জেলার প্রাং প্রু পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ নভেম্বর ৮৩ হাজার ৯৩০ পিস ইয়াবা পাচারের সময় বিজিবির হাতে আটক হয় সরদার হোসেন।

ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ আদালত (প্রথম)’র সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়:ইয়াবাকক্সবাজার ইয়াবা পাচাররোহিঙ্গালিড নিউজ
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…