চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইহুদি-মুসলিমরা খ্রিস্টান না হলে ইসরায়েলে শান্তি আসবে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইসরায়েল-মার্ক হ্যারিস-খ্রিস্টান-ইহুদি-মুসলিম

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রার্থী মার্ক হ্যারিস এক ধর্মীয় বক্তৃতায় বলেছেন, ইসরায়েলে ততক্ষণ শান্তি আসবে না যতক্ষণ না দেশটির ইহুদি ও মুসলিম জনগোষ্ঠী খ্রিস্টধর্ম গ্রহণ করবে।

শার্লটের সাবেক এই ব্যাপটিস্ট যাজক ২০১১ সালে ইসরায়েল সফরের সৃতিচারণ করার এক পর্যায়ে শুক্রবার এ কথা বলেন। রিপাবলিকান জিওবি দলের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্যে গত বছর ব্যাপটিস্ট প্যাস্টরের পদ থেকে অব্যাহতি নেন তিনি।

বক্তৃতায় মার্ক হ্যারিস বলেন, ‘আপনি কখনোই ওই শক্তিশালী মুগ্ধকর পূণ্যভূমিতে ফিলিস্তিনি ও ইহুদিদের মাঝে চলমান চরম টানাপোড়েন অনুভব করা ছাড়া সময় কাটাতে পারবেন না। জেরুজালেমে কখনোই শান্তি আসবে না যদি না এমন একটা দিন আসে যেদিন সেখানকার প্রত্যেকটি মানুষ একই দিকে ঝুঁকবে, প্রত্যেকটি কণ্ঠ যিশু খ্রিস্টকে ঈশ্বর হিসেবে মেনে স্বীকার করে নেবে।’

৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণাই ছিল মূলত ওই ভাষণের উদ্দেশ্য। কিন্তু সেখানে ধর্মীয় বক্তৃতা শুরু করে হ্যারিস বারবার জোর দিয়ে বলতে থাকেন ইসরায়েলে চলমান অশান্তি-অস্থিরতা থেকে উত্তরণের একমাত্র পথ সেখানে বসবাসকারী ইহুদি ও মুসলিমদের খ্রিস্টান হয়ে যাওয়া।

এর আগেও একাধিকবার মার্কি হ্যারিসের কথাবার্তায় ভিন্ন ধর্ম অপ্রিয়তা ও বিশেষ করে ইসলামভীতি মূলক মন্তব্য পাওয়া গেছে। সিএনএন জানায়, ২০১০ সালের নভেম্বরে এক ভাষণে তিনি ইসলামকে ‘শয়তানের কাজ’ উল্লেখ করে বলেছিলেন, ইসলাম ‘আমাদের প্রজন্মের সবচেয়ে বড় কপটতা… এজন্যই আমাদেরকে সেসব রাজনৈতিক নেতাদের ব্যাপারে খুব বেশি সতর্ক হতে হবে যারা একে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম বলে অভিহিত করেন। কিন্তু এটি তা নয়।’

শুক্রবারের ভাষণে বিষয়ে অবশ্য হ্যারিসের মুখপাত্রের সঙ্গে সিএনএন যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি তিনি।

Reneta

ইসরায়েল, বিশেষ করে জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টান – তিন ধর্মের মানুষের জন্যই একটি পবিত্র স্থান। ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদসহ বৃহত্তম হারাম শরিফ অবস্থিত, সেটি ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে অবৈধভাবে দখল করে রেখেছে।

জেরুজালেমকে নিজেদের ‘শাশ্বত ও অখণ্ড’ রাজধানী বলে বিবেচনা করে ইসরায়েল। আর ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম দাবি করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিনজেরুজালেম
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT