নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেও রেহাই পাচ্ছেন না ঋণ খেলাপিরা। ৭০ কোটি টাকা খেলাপি ঋণের দায়ে বাতিল হলো ময়মনসিংহ ৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা। জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার ও কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।







