ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশকে যারা জঙ্গি রাষ্ট্র বানাতে চায় তারা এ
দেশে টিকতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন মাদ্রাসা শিক্ষকরা।
তাদের সঙ্গে
মতবিনিময়ে শিক্ষামন্ত্রী বলেছেন, মাদ্রাসা শিক্ষকদের কাছ থেকেই ইসলামের
প্রকৃত শিক্ষা আশা করে সরকার।
রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন অডিটোরিয়ামে জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিশুকে পরিপূর্ণ দিকনির্দেশনা ও শিক্ষাদান করে। তাই এ দুটোর সমন্বয়ে একজন শিক্ষার্থী সঠিক ও যোগ্যভাবে গড়ে উঠতে পারে।
মাদ্রাসায় কোনো জঙ্গিও নেই। আর দশটা শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এসব শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন হাদিস ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে থাকে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি হলি আর্টিজন ও শোলাকিয়ায় হামলার ঘটনায় যারা অংশগ্রহণ করেছিল, তারা বিভ্রান্ত ও বিপথগামী হয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চেয়েছিল। বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপ ও প্রশাসনের দক্ষতায় এ সংকট কাটিয়ে উঠেছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষামন্ত্রণালয় সচিব সোহরাব হোসাইন,অতিরিক্ত সচিব (উন্নয়ন)এএসমাহমুদ,অতিরিক্ত সচিব (মাদ্রাসা) এস এম এহসান কবির।








