অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মুহিত বলেছেন, ইসলামী ব্যাংকের পর এবার কমার্স ব্যাংকেও রদবদল করা হবে ।
দুপুরে সিলেটে লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।
এর আগে অর্থমন্ত্রী লাক্কাতুরা চাবাগানে চা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ একে এম আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।








