চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামিক জীবনধারার সেবা নিয়ে এলো ‘নগদ ইসলামিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২২
অর্থনীতি
A A

ধর্মপ্রাণ মুসলমান গ্রাহকদের জন্য যাকাত ক্যালকুলেটরসহ ইবাদতের সহায়ক ইসলামি বিভিন্ন ধরনের সেবা নিয়ে এসেছে ‘নগদ ইসলামিক’। এর ফলে গ্রাহকেরা এখন থেকে নিশ্চিন্তে নিজের যাকাতের হিসাব নিজেই করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে প্রতিদিন পবিত্র কোরআন পাঠসহ ইবাদত সহায়ক সব সেবা পাবেন এই প্ল্যাটফর্মে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শরিয়া সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে গ্রাহকেরা তাদের সুবিধামতো ঝামেলাহীনভাবে যাকাতের সঠিক পরিমাণ জেনে নিয়ে নিয়মিত যাকাত আদায় করতে পারবেন। গত তিন বছর ধরে ইসলামিক অর্থ ব্যবস্থাপনার নিশ্চয়তা দিয়ে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। সুদহীন এই এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন, হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট, ইসলামিক ইন্স্যুরেন্সের পেমেন্টসহ নানা রকম সেবা উপভোগ করছেন গ্রাহকেরা।

মানুষের চাহিদার কথা বিবেচনা করে ‘নগদ ইসলামিক’-এর নতুন সংযোজন হলো যাকাত ক্যালকুলেটর, যা গ্রাহকদের যাকাত গণনা করার প্রক্রিয়াকে আরো সহজ করে দেবে। গ্রাহকেরা এখন থেকে ‘নগদ ইসলামিক’ ওয়েবসাইটের (https://nagadislamic.com.bd) মাধ্যমে সহজেই যাকাতের হিসাব নিজেই করতে পারছেন। সেক্ষেত্রে, নগদ ইসলামিক’ ওয়েবসাইটে প্রবেশ করে যাকাত ক্যালকুলেটর অপশনটি বাছাই করতে হবে। এরপর বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ এবং ঋণসহ পুরো বছরের সম্পদের পরিমানের তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ক্যালকুলেটরের নিচে ‘হিসাব করুন’ অপশনে ক্লিক করলেই যাকাতের সঠিক পরিমান স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। খুব শিগ্রই নগদ অ্যাপেও পাওয়া যাবে এই সেবাটি।

এ ছাড়া প্রায় ২০টি ইসলামিক ও যাকাত ডোনেশন প্রতিষ্ঠানে সরাসরি যাকাত প্রদানের সুযোগ ও রয়েছে ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে। সেক্ষেত্রে ‘নগদ ইসলামিক’ অ্যাপ থেকে ‘ডোনেশন’ অপশনে প্রতিষ্ঠানের মার্চেন্ট নম্বরে সরাসরি যাকাত পাঠানো যাবে। ফলে গ্রাহকেরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে যাকাত সংক্রান্ত যাবতীয় সব কর্মকান্ড ঝামেলাহীন উপায়ে পরিচালনা করতে পারবেন।

এ ছাড়া ওয়েবসাইটটিতে ‘ইসলামিক জীবন’ এবং ‘ইবাদত প্রতিদিন’ এই দুটি ফিচারে ক্লিক করলে সহজেই রোজা ও নামাজের সময়সূচি, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ‘নগদ ইসলামিক’-এ অন্তর্ভুক্ত সকল ইসলামিক কনটেন্ট ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ দ্বারা অনুমোদিত।

Reneta

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য রাহেল আহমেদ বলেন, ‘অন্যান্য সেবার পাশাপাশি গ্রাহকদের শুধু মোবাইলের মাধ্যমে যাকাতের সঠিক হিসাব করে নেওয়ার সুবিধা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তিন বছর ধরে চালু থাকা ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে, সেই ধারাবাহিকতায় আগামীতেও আরো নতুন নতুন সংযোজনের মাধ্যমে সেবাটি প্রসারে আমরা আরো সচেষ্ট থাকব।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামিক ফাউন্ডেশননগদনগদ ইসলামিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT