চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল যাচ্ছেন মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি

২০১৪ সালে নিউইয়র্কে মোদি-নেতানিয়াহুর বৈঠক

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবারই তিনি সেখানে পৌঁছাবেন বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি মোদি বলেছিলেন, ভারত এবং ইসরায়েলের মধ্যে শতাব্দী পুরনো গভীর একটা সম্পর্ক রয়েছে। এবারের সফরে দু’দেশের মাঝে সামরিক এবং সাইবার নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে।

সাধারণত ইসরায়েল সফরের সময় অন্যান্য দেশের নেতারা রামাল্লাহতেও যান বা ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, মোদির সফর পরিকল্পনায় এমন কিছুই থাকছে না। সফরটি ইসরায়েল সম্পর্কে ভারতের অবস্থানে একটি বড় মোড় হিসেবে কাজ করবে বলে মনে করছেন তারা।

গত ২৫ বছর ধরে ভারত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে ভারতের মুসলিম জনগোষ্ঠীর কথা মাথায় রেখে দেশটির পক্ষ থেকে সবসময় ইহুদি অধ্যুষিত ইসরায়েলের সঙ্গে সম্পর্কে এক ধরণের ভারসাম্য বা সীমাবদ্ধতা বজায় রাখার চেষ্টা দেখা গেছে।

দেশ দু’টি বহু বছর ধরেই দুর্নীতি দমন, প্রতিরক্ষা, কৃষি এবং পানি ও জ্বালানি ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে। আর মোদির এ সফরকে দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সফরে ২০০৮ সালে মুম্বাই হামলায় নিহত ইসরায়েলি দম্পতির কিশোর মোশে হোলজবার্গের সঙ্গেও দেখা করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলনরেন্দ্র মোদিভারত-ইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ইয়ারকির ব্যঙ্গাত্মক ভিডিও দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

গাজায় ফুটবল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি ফিফার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন প্রিন্স অ্যান্ড্রু

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ইরানকে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT