চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় শিল্পীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে অপমান ও হামলার হুমকি দেয়ার প্রতিবাদে মাঠে নামলো চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। সোমবার দুপুর ১২টায় এফডিসির সামনের রাস্তায় মানবন্ধন করেন তারা।

নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের পর ধর্মঘটকারী বাস-ট্রাকের শ্রমিকরা ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করে। শুধু তাই নয়, ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়াসহ তার ছবি অসম্মানজনকভাবে রাস্তায় ঝুলিয়ে রাখতেও দেখা যায়। যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অপপ্রচারে এক হতে পারলো ধর্মঘটকারী বাস-ট্রাকের শ্রমিকরা, অথচ এই দুর্দিনে কেন তার পাশে নেই চলচ্চিত্রের মানুষেরা? সোশাল মিডিয়ায় এমন প্রশ্ন উঠার পর প্রথমবার তার পক্ষ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো চলচ্চিত্রের সংগঠনগুলো।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে সোমবার ১২টায় মানবন্ধন করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, অভিনয়শিল্পী সমিতিসহ এফডিসি কেন্দ্রিক ১৮টি সংগঠন।


যদিও চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির নেতারা ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাদের খুব একটা চোখে পড়েনি। বিশেষ করে প্রযোজক সমিতির পক্ষ থেকে উল্লেখযোগ্য কাউকে চোখে পড়েনি এই মানববন্ধনে।

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদের এই মিছিলে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, নির্মাতা সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অরুনা বিশ্বাস, অঞ্জনা, আলেকজান্ডার বো, চিত্রনায়ক ইমন, সাংবাদিক ও সংগঠক লিটন এরশাদসহ অনেকেই।

Reneta

মানববন্ধনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে যে নতুন আইন হয়েছে এটা শ্রমিকদেরই নিরাপত্তা দিবে। কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে একটি স্বার্থান্বেষি মহল। আমরা কারো বিপক্ষে নই, বরং যারা ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। আমরা চাই, নতুন যে আইনটি হয়েছে এটি শিগগির পূর্ণভাবে বাস্তবায়ন করা হোক। সড়কে মানুষের জীবন নিরাপদ থাকুক।

ছবি: সাকিব উল ইসলাম

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন, ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি। গত দুই যুগের বেশি সময় ধরে তিনি বাংলার সড়ককে নিরাপদ করতে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। এরজন্য তাকে স্যালুট জানাই। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার এই সংগ্রাম মেহনতি, শ্রমিক ও বাংলার সাধারণ মানুষের জীবন সুরক্ষার জন্যই তিনি কাজ করছেন। এতে তার ব্যক্তিগত ফায়দা নেই।

যারা ইলিয়াস কাঞ্চনকে অসম্মান করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মিশা বলেন, আমরা শিল্পী সমাজ ইলিয়াস কাঞ্চনের পাশে আছি। তিনি ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রয়োজন হলে আমরা রাস্তায় নামবো। দয়া করে বাংলার শিল্পী সমাজকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জীবন। কারণ এ বছরের ২২ অক্টোবর তার একটি ছবির শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান স্ত্রী জাহানারা কাঞ্চন। শোকার্ত ইলিয়াস কাঞ্চন এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমাও করবেন না! কিন্তু সব ভেবে রিলের নায়ক থেকে রিয়েল লাইফের প্রতিবাদী নায়ক হয়ে দাঁড়িয়ে যান রাস্তায়! গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংগঠন।

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাঅরুনা বিশ্বাসইলিয়াস কাঞ্চনগুলজারজায়েদ খাননিরবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT