বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইলিয়াস আলীর পরিবার বর্তমানে অনেক বিপদে দিনযাপন করছেন। তার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে গুম-খুন করা হচ্ছে। সরকারের কোন জবাবদিহিতা নেই বলেই গুম-খুনের ঘটনা ঘটছে।
ঈদের আগে ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন তিনি।








