ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।
সচিবালয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, এ বেধে দেয়া সময় আগে ১১ দিন ছিলো। এবার সময় চার দিন বাড়ানো হয়েছে।
সরকার নির্ধারিত ওই সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকে। এ আদেশ অমান্য করলে তা দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এবং এক হাজার টাকা জরিমানা দিতে হবে।







