আত্মঘাতী বোমা হামলায় ইরাকের রাজধানী বাগদাদে ১৮ জন নিহত হয়েছে। রোববার শিয়া অধ্যুষিত উত্তর-পশ্চিমের কাধিমিয়া জেলার আদনান স্কোয়ারে ওই বোমা হামলায় গুরুতর আহত হয়েছে ৩৭ জন।
এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী দল ওই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক মাসে ইরাকের বিভিন্ন শহরে আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ মারা গেছে।







