ইরাকের বৃহত্তম প্রদেশ আনবারের রাজধানী রামাদি দখল করেছে জঙ্গি সংগঠন আইএস।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, দু’দিনের একটানা সংঘর্ষের পর অস্ত্র ও গোলাবারুদ শেষ হওয়ার কারণে ইরাকি পুলিশ ও সেনাবাহিনী পিছু হটে আসলে জঙ্গিরা শহরটি দখলে নেয়। তবে যুক্তরাষ্ট্র বলছে, শহর দখলের বিষয়টি নিশ্চিতভাবে বলার সময় এখনো হয়নি।
প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সরকারি বাহিনীকে রামাদিতেই থাকার নির্দেশ দিয়ে জানিয়েছেন, রামাদিতে শিয়া মিলিশিয়া পাঠানো হচ্ছে। দু’দিনের সংঘাতে রামাদি ও এর আশপাশের এলাকায় কমপক্ষে ৫শ’ মানুষ নিহত হয়েছে, শহর ছেড়ে পালিয়ে গেছে ৮ হাজারেরও বেশি অধিবাসী।







