চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফান সাজ্জাদ ও তানজিন তিশার ‘কাঠ পুতুলের গল্প’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

নির্মাতা অনন্য ইমন নির্মাণ করছেন নতুন নাটক ‘কাঠ পুতুলের গল্প’। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। নাটকটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা।

‘কাঠ পুতুলের গল্প’-এ ইহান চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ এবং তিথি চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। আরও আছেন মিলি বাসার ও সজিব আরেফিন। জাকিয়া সুলতানা লুনার গল্পে নাটকটি রচনা করেছেন সেজান নূর।

নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন, ভালোবাসার নাটকের আলোচিত ধারায় ‘কাঠ পুতুলের গল্প’ ব্যতিক্রম, কেননা নাটকটিতে ভালোবাসার চিরন্তন কমিটমেন্টের মেসেজ আর পারিবারিক টানাপোড়েন বিনোদনের মোড়কে দর্শকের মনে পৌঁছে দেবার চেষ্টা রয়েছে।

গল্পে দেখা যাবে, তিথি মেডিকেল কলেজ ছাত্রী। লেখাপড়ার ফাঁকে ফাঁকে পথশিশুদের জন্য কন্ট্রিবিউটর খুঁজে বেড়ায় শহরের অলিগলিতে। ঘটনাক্রমে তিক্ততার মধ্য দিয়ে তিথি’র সাথে পরিচয় ঘটে কর্পোরেট আইডল ইহানের। তিথিকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয় ইহান। ঠিক তখনই তিথির একটি অতীত সামনে আসে। ভালোবাসার মূল্যায়ন করতে ইহান সব মেনে নিয়ে তিথিকে বিয়ে করে।

তিথির অতীত জানতে পেরে নীলিমাকে বিয়ে করতে প্রেসার দেয় ইহানের মা। ইহান কোনভাবে মায়ের কথায় রাজি হয় না। এদিকে ইহানের মায়ের কথামত সর্ম্পক শেষ করার তাগিদে ইহানকে এড়িয়ে চলতে শুরু করে তিথি। শুরু হয় ক্লাইম্যাক্স। বেজে ওঠে বিচ্ছেদের সুর। তিথি-ইহানের সংসার ভাঙার এক পর্যায়ে তিথি বুঝতে পারে সে মা হতে যাচ্ছে। তিথি ইহান কে অন্তঃসত্ত্বার কথা জানাতে চাইলে জেনে যায় ইহানের মা।

শেষপর্যন্ত অনাগত অতিথির জন্য কি রিয়েলাইজেশন হয় ইহান তিথি ও মায়ের দেখতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য ইমনইরফান সাজ্জাদতানজিন তিশানাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে তদন্তকারী দল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ৫টি ভেন্টিলেটর পাঠাচ্ছে ইনসেপ্টা ফার্মা

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

মার্চ ২৯, ২০২৬
COLOMBO, SRI LANKA - FEBRUARY 10: Babar Azam of Pakistan looks on ahead of the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026  match between Pakistan and USA at Sinhalese Sports Club on February 10, 2026 in Colombo, Sri Lanka. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

শ্লীলতাহানি ও আর্থিক প্রতারণার অভিযোগ থেকে মুক্তি পেলেন বাবর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT