চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানকে ছাড়া দুই বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের ২৯ এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বলিউডের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা ইরফান খান। দেখতে দেখতে কেটে গেল দুই বছর।

কোন বাঁধা ধরা গণ্ডিতে আটকে রাখা যায়নি ইরফানকে। বলিউড পেরিয়ে সুদূর হলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখে গিয়েছেন তিনি। ইরফান খান প্রকৃতঅর্থেই এক ব্যক্তিক্রমী অভিনেতা।

হিরোসুলভ লুক ছিল না কিন্তু অভিনেতা কী জিনিস তা ইরফান খান বুঝিয়ে দিয়েছেন তার সাড়ে তিন দশক লম্বা ক্যারিয়ারে। ঠিক দুই বছর আগে আজকের দিনেই মাত্র ৫৩ বছর বয়সে এই অসম্ভব প্রতিভাশালী অভিনেতার জীবন থমকে গিয়েছে, তবে ইরফান আজও তার অনুরাগীদের হৃদয়জুড়ে রয়েছেন।

ইরফান খানের বলিউডে অভিষেক হয়েছিল শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার পুরস্কারে মনোনীত হওয়া ‘সালাম বম্বে’ ছবির মাধ্যমে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। এরপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যর্থ হন।

পরবর্তীতে ২০০৩ সালে নাট্যধর্মী ‘হাসিল’ ও ২০০৪ সালে ‘মকবুল’ ছবি দুটিতে খল চরিত্রে অভিনয় করে দারুণ সমাদৃত হন ইরফান খান। ‘হাসিল’ ছবিটির জন্য শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি।

২০০৭ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিটির সফলতা ইরফানের কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

Reneta

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ক্রীড়া নাট্যধর্মী ‘পান সিং তোমার’ ছবিতে পান সিং তোমারের ভূমিকায় অভিনয় করেও সমাদৃত হন ইরফান এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার অর্জন করেন।

২০১৩ সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কারে মনোনীত ‘দ্য লাঞ্চবক্স’ ছবিতে ইরফান খানের অভিনয় বৈশ্বিক সমালোচক ও দর্শকদের কাছে দারুণ প্রশংসা অর্জন করে। এরপর তিনি আরও কয়েকটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করেন। তার মধ্যে রয়েছে ‘হায়দার’ (২০১৪), ‘পিকু’ (২০১৫), ‘তালবার’ (২০১৫) ও ‘ব্ল্যাকমেইল’ (২০১৮)।

ইরফান খান অভিনীত সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হচ্ছে ২০১৭ সালের হাস্যরসাত্মক নাট্যধর্মী ‘হিন্দি মিডিয়াম’। এটি ভারত ও চীনে স্লিপার হিট তকমা লাভ করে এবং ইরফান খান শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

২০১২ সালের মার্কিন চলচ্চিত্র ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’-এ অভিনয় করে প্রশংসিত হন প্রয়াত এই অভিনেতা। এছাড়া তিনি হলিউডের সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’ এও অভিনয় করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান খানবলিউডহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT