চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের সাত রানের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটে রান ফোয়ারা ছুটছে ইমরুল কায়েসের। এবারের জাতীয় লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরির পরের ইনিংসেই তিনঅঙ্কের খুব কাছে চলে গিয়েছিলেন খুলনা বিভাগের ব্যাটসম্যান। কিন্তু ৭ রানের জন্য করেছেন সেঞ্চুরি হাতছাড়া।

শুক্রবার খুলনায় রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে চা বিরতির পরপরই সাত রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন ইমরুল। ১৯০ বলে ১০ চারে ৯৩ করে রানআউটে কাটা পড়েছেন।

ইমরুলের রানের দিনে ভালো অবস্থানে আছে খুলনা বিভাগও। রাজশাহীকে প্রথম ইনিংসে ২৬১ রানে অলআউট করে দেয়ার পর দিনশেষে ৬ উইকেটে ২২৭ রান তুলেছে ঘরের মাঠে খেলতে নামা দলটি। রাজশাহীর চেয়ে এখনো ৩৪ রানে পিছিয়ে খুলনা।

রাজশাহীর হয়ে সাইফুল ইসলাম ও তাইজুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এনসিএলে প্রথম রাউন্ডে সেঞ্চুরির খাতা খুলেছিলেন ইমরুলই। রংপুর বিভাগের বিপক্ষে সেই শতককে টেনে নিয়েছিলেন দ্বিশতকে। জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান ২০২ রানে অপরাজিত ছিলেন গত সপ্তাহে।

অন্য ম্যাচে বরিশালের বিপক্ষে ৩৫৬ রানে অলআউট হয় চট্টগ্রাম ডিভিশন। সর্বোচ্চ ৯১ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৭০ রান।

Reneta

জবাবে বরিশালের শুরু ভালো হয়নি। ১০৪ রান করতেই প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারিয়েছে তারা। ৪৯ রান করে আউট হয়েছেন রাফসান আল মাহমুদ। সমান চার রানে অপরাজিত রয়েছেন মোহাম্মদ আশরাফুল ও মোসাদ্দেক হোসেন সৈকত।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুল কায়েসএনসিএল-২০১৯জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT