চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলকে ধাক্কা দিয়ে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সকালের ঘটনা। বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভার। বল ডেলিভারির পর ফেরার সময় স্বাগতিক ওপেনার ইমরুল কায়েসকে অহেতুক ধাক্কা দেন শ্যানন গ্যাব্রিয়েল। যে ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের এ পেসার পেয়েছেন দুটি ডিমেরিট পয়েন্ট। জেরে নিষিদ্ধ থাকবেন মিরপুরে পরের টেস্টে।

অখেলোয়াড়ি আচরণের কারণে আগে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট নামের পাশে ছিল গ্যাব্রিয়েলের। এবার মিলল ২ পয়েন্ট। সব মিলিয়ে এক টেস্ট নিষিদ্ধ থাকার মতো পয়েন্ট। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে ধস নামানো গ্যাব্রিয়েল খেলতে পারবেন না শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে।

গ্যাব্রিয়েলকে পরের টেস্টে নিষিদ্ধের পাশাপাশি চলতি টেস্টের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তিনি ভেঙেছেন আইসিসির ২.১২ ধারা।

বৃহস্পতিবারের ঘটনায় ফিল্ড আম্পায়ারের অভিযোগের পর এ শাস্তি দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। শাস্তি মেনে নিয়েছেন গ্যাব্রিয়েল। যে কারণে শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসির নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে তিনি একটি টেস্ট ম্যাচে নিষিদ্ধ হবেন। সেখানে গ্যাব্রিয়েলের হয়ে গেছে পাঁচ পয়েন্ট।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ৭.৬ ধারা ভঙ্গ করায় তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। তখন জরিমানা হয় ম্যাচ ফি’র ৫০ শতাংশ অর্থ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলগ্যাব্রিয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT