চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের ‘আকবর’ ছবির নায়িকা ববি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্রে উঠে আসছে রাজধানীর গ্যাং কালচার। এ শহরে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’!

সৈকত নাসির পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক ইমন। এমনটা আগেই ঘোষণা দেয়া হয়েছে। এবার জানা গেল, ইমনের ‘আকবর’ ছবির নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা ববি।

‘আকবর’-এ ইমনের পর ববির চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনে জানান সৈকত নাসির। তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ববি যুক্ত হয়েছেন আকবর-এ।

সৈকত নাসির বলেন, ‘আকবর’-এর গল্পের জন্য গ্লামারস একজন নায়িকার প্রয়োজন ছিল, যেটা স্ক্রিনে ববির মধ্যে দেখেছি। সেজন্য তাকে নায়িকা হিসেবে নিয়েছি। ববি ঠিকভাবে কাজটি করলে ব্লাস্ট কিছু হবে!

‘আকবর’ ছবির মাধ্যমে ইমন-ববি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। ইমন বললেন, ছবির গল্পে ম্যাজিক রয়েছে!

এদিকে নায়িকা ববি বলেন, সৈকত নাসির নির্ভরযোগ্য একজন নির্মাতা। তিনি সময় বুঝে কাজ করতে জানেন। ইমনের সাথে এ ছবির মাধ্যমে প্রথম কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমি ‘আকবর’ নিয়ে এক্সাইটেড।

Reneta

সিনেহল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর গল্প রণক ইকরামের, চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের।

পরিচালক সৈকত নাসির জানান, ১৫ জানুয়ারি গানের মাধ্যমে ‘আকবর’ ছবির শুটিং হবে। এরপর ২৫ জানুয়ারি থেকে টানা শুটিংয়ে শেষ হবে পুরো ছবির কাজ। এ বছরই আকবর মুক্তির ইচ্ছে রয়েছে।

সৈকত নাসির বলেন, ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছি। সিনেমার সবচেয়ে বড় শক্তি হবে গল্প। ঢাকার উত্থান দেখাবো এ ছবিতে। থাকবে শহরের অন্তরালের কিছু গল্প।

Jui  Banner Campaign
ট্যাগ: আকবরইমনগ্যাংচিত্রনায়িকাডনঢাকাববিলিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT