চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইব্রার জোড়া গোলে ইউরোর মূল পর্বে সুইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ডেনমার্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেও ২০১৬ ফ্রান্স ইউরোর টিকিট নিশ্চিত করেছে সুইডেন।

ইউরো বাছাইপর্বের প্লে-অফের প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা সুইডেন এদিন ডেনমার্কের মাঠে ২-২ গোলে ড্র করে। তাই দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফ্রান্সের টিকিট নিশ্চিত করলো ইব্রার সুইডেন।

ডেনমার্কের পক্ষে ৮১ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড ইউসুফ পোলনেস এবং ৯০ মিনিটের সঙ্গে যোগ হওয়া অতিরিক্ত সময়ে সমতা সূচক গোলটি করেন ডিফেন্ডার জেনিক ভেসটেরগার্ড। ইব্রার গোল দুইটি আসে ১৯ ও ৭৬ মিনিটে।

১৯ মিনিটে কিম চার্ল্সট্রমের বাড়িয়ে দেওয়া বল ডি বক্রের সামনে পেয়ে যান ইব্রা। তা থেকে ডেনমার্কের জালে বল জড়িয়ে স্বাগতিকদের হতাশায় ডুবান এ পিএসজি ফরোয়ার্ড। ১৯ মিনিটে তার দ্বিতীয় গোল ফ্রান্স ইউরোর মূল পর্বে সুইডিশদের খেলা নিশ্চিত করে।

ইউরো বাছাইয়ের অপর ম্যাচে স্লোভেনিয়ার সঙ্গে প্লে-অফের ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে ইউক্রেন।

প্রথম ৯০ মিনিট অবশ্য ১-০ গোলে এগিয়ে ছিলো স্লোভেনিয়াই। স্লোভেনদের পক্ষে একমাত্র গোলটি করেন বোস্টজান সেজার।

Reneta

তবে ৯০ মিনিটের সঙ্গে যোগ হওয়া অতিরিক্ত সময়ের ৭ মিনিটে আন্দ্রেই ইয়ামোলিঙ্কো গোল করলে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে ইউরো চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় ইউক্রেনের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো বাছাই পর্বজ্লাতান ইব্রাহিমোভিচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT