চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘মুক্তি’, নায়িকা রাজ রিপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২০
বিনোদন
A A
‘মুক্তি’র ফার্স্ট লুকে রাজ রিপা

‘মুক্তি’র ফার্স্ট লুকে রাজ রিপা

খোঁজ-দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, অগ্নি ২, রাজত্ব, বিজলী নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা ইফতেখার চৌধুরী নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এ ছবির নাম ‘মুক্তি’। নায়িকা হিসেবে দেখা যাবে নবাগত রাজ রিপাকে।

‘মুক্তি’ পরিচালনার পাশাপাশি প্রথমবার প্রযোজনা করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজের ব্যানার ইতোমধ্যে ‘মুক্তি’র প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গীতিকার গুঞ্জন রহমান। সংগীতায়োজন করছেন আহমেদ হুমায়ূন।

নতুন নায়িকা নবাগত রাজ রিপা এ ছবিতে মুক্তির চরিত্রেই অভিনয় করবেন। পরিচালক ইফতেখার বলেন, কয়েকজন অভিনেত্রীর লুক টেস্ট করি। তার মধ্যে রাজ রিপাকে ‘মুক্তি’র চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়েছে। প্রায় ৪ মাস গ্রুমিং করে তাকে প্রস্তুত করিয়েছি।

রাজ রিপা খুলনা শহরের মংলার মেয়ে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবির একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। পাশাপাশি বেশকিছু টিভিসি, মিউজিক ভিডিও ও নাটকেও কাজ করেছেন। মুক্তিতে নায়িকা হিসেবে কাজ করতে যাওয়াকে বড় ব্রেক হিসেবে দেখছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে রাজ রিপা বলেন, গত ডিসেম্বরে রায়হান রাফী ভাইয়ের মাধ্যমেই ইফতেখার চৌধুরী ভাইয়ের সাথে পরিচয় হয়। এরপর অডিশনে টিকে যাই। মুক্তির জন্য ফাইট শিখেছি, তীর চালানো শিখেছি, সাইকেল-বাইক চালানো শিখেছি। করোনার পুরোটা সময় কেটেছে এ ছবির প্রস্তুতি নিতে। তার নির্দেশনা মেনে প্রতি কাজ ভিডিও করে পাঠাতাম।

মুক্তি ছবি প্রসঙ্গে নায়িকা রাজ রিপা বলেন, এতদিন নিজেকে প্রস্তুত করছিলাম সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিলো। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।

Reneta

নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ মুক্তি ছবিতে। আগামী দুই সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে।

রাজ রিপা ছাড়াও ছবিতে থাকবেন ছয়জন সুঠাম দেহের অভিনেতা। থাকবেন সিনেমা ও মডেলিংয়ের এখানকার জনপ্রিয় মুখ। ইফতেখার জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অক্টোবরেই শুটিং যেতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার চৌধুরীমুক্তিরাজ রিপালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT