চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতেখারের ছবিতে প্রথমবার নুসরাত ফারিয়া, নায়ক শুভ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

খোঁজ দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব, বিজলী এসব ছবি নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা ইফতেখার চৌধুরী নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। আর তার নির্দেশনায় প্রথমবার কাজ করতে যাচ্ছেন হালের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় ইফতেখারের ওই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। চ্যানেল আই অনলাইনকে পরিচালক বলেন, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে দু’তিনটা মাথায় রেখেছি। গল্প তৈরি, বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে।

কোন প্রতিষ্ঠান ছবিতে লগ্নি করছেন সেটিও পরে জানাবেন নির্মাতা ইফতেখার চৌধুরী। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেছি। ক’দিন পরে নায়ক ও ছবির নাম চূড়ান্ত করে ঘোষণা দেব। এটি হবে পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। বেশীরভাগ ছবির শুটিং হবে থাইল্যান্ডে।

শোনা যাচ্ছে, এই ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক থাকছেন আরিফিন শুভ? এমন প্রশ্নে নির্মাতা ইফতেখার কিছু চমকে ওঠেন! জানান, এখনও চূড়ান্ত হয়নি। তবে যিনি থাকবেন দর্শকদের কাছে বেশ পরিচিত।

বুধবার রাতে ইফতেখারের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া

তবে একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক হিসেবেই আরিফিন শুভই থাকবেন। তার সঙ্গে প্রাথমিক আলাপও হয়েছে। অপেক্ষা সাইনিং-এর। এজন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে নতুন এই ছবির মাধ্যমে ‘ধ্যাততেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’র পর আবার একসঙ্গে দেখা যাবে শুভ-ফারিয়া জুটিকে।

ইফতেখারের ছবিতে সত্যিই কি ফিরছেন শুভ? এ বিষয়ে চিত্রনায়ক আরিফিন শুভ’র সঙ্গে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সামনে আমার ‘সাপলুডু’ ছবিটি আসছে। আপাতত এই ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত আছি। পুরো টিম এই ছবির দিকে তাকিয়ে আছি। আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না।

Reneta

নভেম্বর মাস থেকে শুরু হবে ইফতেখারের এই ছবির শুটিং। মুক্তির টার্গেট করা হয়েছে ২০২০ সালের পহেলা বৈশাখ। এ ছবির চিত্রনাট্য করছেন গীতিকার গুঞ্জন রহমান, সংগীত পরিচালনায় থাকছেন আহমেদ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিআরিফিন শুভইফতেখার চৌধুরীখোঁজ দ্য সার্চদেহরক্ষীনুসরাত ফারিয়াবিজলীরাজত্বলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT