ইতালিয়ান লিগ সিরি এ তে খেলায় গোল শুন্য ড্র করেছে ইন্টার মিলান ও জুভেন্টাসের খেলা গোল শুন্য ড্র হয়েছে।
রোববারের এ খেলায় শুরু থেকেই দুই দল একই গতিতে খেলতে থাকে। শুরুতে জুভেন্টাস একটি গোলের সুযোগ পেলে তা পোষ্টে লেগে ফিরে আসে। এরপর বাকি খেলায় কোন দলই গোলের দেখা না পেলেও শুরু হয় হলুদ কার্ডের মহড়া। দুই দলের হাফ ডজনের বেশি খেলোয়াড় হলুদ কার্ডের খাড়ায় পড়েন। শুরুতেই জুভেন্টাসের মাঝ মাঠের খেলোয়ার সি মারকিসো এই হলুদ কার্ডের খাড়ায় পড়েন।
এরপরের মিনিটে ইন্টার মিলানের ফিলিপ মিলোকে হলুদ কার্ড দিতে রেফারি বাঁশি বাজান। এরপর ম্যাচের এগারো মিনিটে জুভেন্টাসের সামির খাদিরাকে হলুদ কার্ড দেখান রেফারি। খেলার ১৩ মিনিটে জভেন্টাস একটি ফ্রি কিক পায় কিন্ত ইন্টারের মানব প্রচীরের সামনে সেই বাধাঁ গোল বার খুঁজে পায় না।
ম্যাচের ১৬ মিনিটে আর একটি হলুদ কার্ড পায় এস জাজা। এত সব হলুদ কার্ডের মিছিলেও চলে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ। মোটামুটি চার হলুদ কার্ডের খাড়ায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই মাথা ঠান্ডা রেখে আক্রমণ চালাতে থাকে।
খেলার ৫০ মিনিটে জুভেন্টাস কাউন্টার অ্যাটাকে গেলে গোলের সুযোগ তৈরি হয়। বলটি অনেক নিচু দিয়ে গেলেও শেষ পর্যন্ত গোল বঞ্চিত হয় তারা। খেলার পরের সময়ে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠ ফল কোন গোল না হলেও দুই দল তিনটা হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়ে এবং গোল শুন্য ড্রতে শেষ হয় এ হাইভোল্টেজ ম্যাচ।







