চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংসে ১০ উইকেট নিয়ে লেকার-কুম্বলের পাশে প্যাটেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আজাজ ইউনুস প্যাটেল। নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার। মুম্বাইয়ে খেলতে নেমেছেন ক্যারিয়ারের ১১তম টেস্ট। ভারতের প্রথম ইনিংসের সবকটি উইকেট ঝুলিতে পুরে নাম লিখেছেন বিরল ইতিহাসে।

ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন প্যাটেল। তার আগে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের আছে এলিট ক্লাবটির মাইলফলক।

শনিবার সকালের কীর্তিতে নাম লিখেছেন প্যাটেল। শুক্রবার টেস্টের প্রথমদিনে শুভমন গিলকে তালুবন্দি করেছিলেন টেলরের। সেই শুরু। দ্বিতীয় দিনে মোহাম্মদ সিরাজকে তালুবন্দি করিয়েছেন রাভিন্দ্রের। তাতে ভারতের ১০ উইকেটের সবকটি লেখা হয়ে গেছে তার নামের পাশে।

মোট ৪৭.৫ ওভার বল করে ১১৯ রানের বিনিময়ে নিয়েছেন প্রতিপক্ষের ১০ উইকেট। প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বানিয়েছেন ক্যাচ, তিনজনকে এলবিডব্লিউ, দুজনকে করেছেন বোল্ড আউট।

প্যাটেলের আগে এ কীর্তি গড়া প্রথম ব্যক্তি ছিলেন ইংলিশ অফস্পিনার লেকার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে নিয়েছিলেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৯ অজি ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছিলেন ৩৯ রানে। ইতিহাসের ৪২৮তম টেস্ট ছিল সেটি।

পরের কীর্তিটি লেগ স্পিনার অনিল কুম্বলের। ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে নিয়েছিলেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ছিল ৭৫ রানে ৫ উইকেট। ইতিহাসের ১৪৪৩তম টেস্ট ছিল সেটি।

Reneta

প্যাটেল খেলতে নেমেছেন ইতিহাসের ২৪৩৮তম টেস্টে। হাতে এখনও দ্বিতীয় ইনিংসে বল হাতে নেয়া বাকি তার।

ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানে অল আউট হয়েছে। মায়াঙ্ক আগারওয়াল করেছেন ১৫০ রান।

Jui  Banner Campaign
ট্যাগ: প্যাটেলভারত-নিউজিল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT