ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে পাকিস্তান। ইনজুরি কাটিয়ে ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন দলটির সহ-অধিনায়ক শাদাব খান। সিরিজে থাকছে না কোনো জৈবসুরক্ষা বলয় কিংবা ম্যানেজ ইভেন্ট এনভায়রনমেন্ট।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার। তাদের মধ্যে সৌদ শাকিল বাদ পড়েছেন চোটের কারণে। তালিকার বাকি ৪ ক্রিকেটার হলেন আসিফ আফ্রিদি, আসিফ আলি, হায়দার আলি এবং উসমান কাদির।
আগামী ৮ জুন পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুদল। তিন ম্যাচ সিরিজের বাকী দুটি ম্যাচ ১০ ও ১২ জুন।
পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং জাহিদ মাহমুদ।








