চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসে প্রথমবার অস্কারে ছবি পাঠালো সুদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

ইতিহাসে প্রথমবার অস্কারে ছবি পাঠিয়েছে সুদান। ‘ইউ উইল ডাই অ্যাট টুয়েন্টি’ ছবিটি লড়বে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে।

সুদানের ঔপন্যাসিক হামার জিয়াদার গল্প অবলম্বনে ‘ইউ উইল ডাই অ্যাট টুয়েন্টি’ নির্মাণ করেছেন আমজাদ আবু আলালা। ইউরোপিয়ান এবং মিশরীয় কোম্পানির প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।

কমবয়সী একটি ছেলেকে ঘিরে ছবির কাহিনী, যার ২০ বছর বয়সে মৃত্যু হওয়ার কথা। এই কষ্ট নিয়ে নানা প্রতিকূলতার মাঝে তার বেড়ে ওঠার ঘটনা দেখানো হয় ছবিতে।

নির্মাতা বলেন, ‘এটা ছিল একটা অ্যাডভেঞ্চার। ছবির শুটিং এর আগেই রাস্তায় প্রতিবাদ শুরু হয়েছিল।’

আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা পেয়েছে ছবিটি। ২০১৯ সালে ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে ছবির। সেরা ফিচার ছবি বিভাগে ‘লায়ন অব দ্য ফিউচার’ পুরস্কার জিতে নেয় এই ছবি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রায় দুই ডজন পুরস্কার জিতেছে এই ছবি।

সুদানে চার দশক ধরে কট্টর ইসলামি আইনে সিনেমা নির্মাণের অনুমতি ছিল না। তিন দশকের শাসন শেষে তীব্র গণবিক্ষোভের মুখে পতন ঘটে ইসলামপন্থী স্বৈরশাসক ওমর আল-বশিরের। এরপর থেকে দেশটির নানা আইন ও বিচারব্যবস্থায় পরিবর্তন আসছে। মিলেছে সিনেমা নির্মাণের অনুমতিও। ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারলিড বিনোদনসিনেমাসুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT