চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসে বিভিন্ন সময়ে কূটনীতিক বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
কূটনীতিক বহিস্কার

বিশ্বব্যাপি রাশিয়ান কূটনীতিকের বহিষ্কারের বিষয় নিয়ে খুব বেশি তোলপাড় শুরু হয়ে গেলেও এটিই সবচেয়ে বড় ঘটনা নয়। এর আগেও বারবার ছোট বড় অনেক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ব কূটনীতির ইতিহাসকে।

কূটনীতিক বহিষ্কারের শুরুটা হয়েছিলো অনেক আগেই। যদিও সেটার সঠিক সময় উল্লেখ বেশ কঠিন। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় ১৯৭১ সালের বড় কূটনীতিক বহিষ্কারের ঘটনা।

ব্রিটেনের ইতিহাসে সেটাই ছিলো সবচেয়ে বড় বহিষ্কারের ঘটনা। সেই সময়ে ব্রিটেন সোভিয়েতের ৯০ জন কূটনীতিককে বহিষ্কার করে। এবং ১৫ জন সোভিয়েত কর্মীকে দেশে ভ্রমণ নিষিদ্ধ করে।

সম্প্রতি যুক্তরাজ্যে রুশ সাবেক গুপ্তচর ও তার মেয়েকে বিষাক্ত গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে একতা প্রকাশ করে এবার একে একে ২০টিরও বেশি দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। তাদের একটাই কথা – আরেক দেশের মধ্যে ঢুকে এ ধরনের কাজ করা মারাত্মক আন্তর্জাতিক অপরাধ। এর সাজা রাশিয়াকে পেতেই হবে। যুক্তরাজ্যে ঘটা ঘটনার জন্য যুক্তরাজ্য ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে এবং যুক্তরাষ্ট্র বহিষ্কার করে ৬০ জনকে।

১৯৮৫ সালের পরে এবারই সবচেয়ে বেশি সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করছে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে নিজেও বলেন গত ৩০ বছরে এটিই সবচেয়ে বড় বহিষ্কারের ঘটনা। ১৯৮৫ সালে ব্রিটেন ২৫ সোভিয়েত কূটনীতিককে গোয়েন্দাগিরির অভিযোগে বহিষ্কার করে। এরপরেই তৈরি হয় দ্বিপাক্ষিক যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। শেষ পর্যন্ত ব্রিটেনে সোভিয়েত এবং সোভিয়েতে ব্রিটেনের ৩১ জন করে কূটনীতিক বহিষ্কৃত হন।

১৯৮০ সালে নিউজিল্যান্ড সরকার সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রদূত ভেসেভলদ সফিনস্কিকে সোভিয়েতের পক্ষের সোশালিস্ট ইউনিটি পার্টিকে টাকা প্রদানের অভিযোগে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়।

Reneta

১৯৯৬ সালে লন্ডন চারজন রাশিয়ান কূটনীতিককে বহিস্কার করে, কারণ তখন মস্কো অভিযোগ তুলেছিলো একটি ব্রিটিশ গোয়েন্দা চক্রকে তারা উন্মুক্ত করতে পেরেছে এবং সমপরিমাণ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এর তিন বছর পর ব্রিটেন আবার রাশিয়ান গোয়েন্দা অভিযোগে আরেকজনকে বহিষ্কার করে।

২০১৪ সালে পারস্পরিক কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। সেই ঘটনাও অবশ্য বেশ আলোড়ন সৃষ্টি করে দ্বিপাক্ষিক সম্পর্কে।  যুক্তরাষ্ট্রে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেব্যানি খোবরাগ্রেডের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গৃহকাজে সহায়তার জন্য আনা সঙ্গীতা রিচার্ডের ভুল তথ্য দিয়ে ভিসা নিয়েছেন। ভিসা দুর্নীতির এই অভিযোগ তুলে কূটনীতিক বহিষ্কারের পরই ভারত থেকেও একজন মার্কিন কুটনীতিককে চলে যাওয়ার কথা বলা হয়।

২০১৬ সালে ডিসেম্বরে হিলারি ক্লিনটনের প্রচারণায় সাইবার আক্রমণের অভিযোগে ৩৫ রাশিয়ান কূটনীতিককে বরখাস্ত করে ওবামা সরকার।

এর পরে ২০১৭ সালে কিউবায় থাকা মার্কিন কূটনীতিকদের উপর রহস্যজনক সনিক আক্রমণের অভিযোগ তুলে ট্রাম্প সরকার ১৫ কিউবান কূটনীতিককে বহিষ্কার করে।

২০১৭ সালে রাশিয়ায় কর্মরত ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে তাদের কূটনৈতিক মিশন ত্যাগ করার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরের মধ্যে তাদের দেশত্যাগের নির্দেশ দেয় রাশিয়া।

২০১৭ সালের জুলাইতে গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে কুয়েত সিটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও ১৪জন কূটনীতিককে বহিষ্কার করে কুয়েত।  রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাটি কুয়েতের জন্য বিরল ঘটনা। মধ্যপ্রাচ্যের এই দেশটি অঞ্চলটিতে সংঘাত ও বিরোধ এড়িয়ে চলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে কুয়েতের আমির কূটনৈতিক সমাধানে মধ্যস্ততা করে থাকেন।

এরপরও বেশ কিছু ছোট ছোট কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটেছে তবে সেগুলো বিশ্বব্যাপি সেভাবে আলোড়ন সৃষ্টি করতে না পারলেও দুই দেশের পারস্পরিক সম্পর্কে বেশ প্রভাব বিস্তার করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

মার্চ ২৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬

দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়ক পরিবহণ মন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের বসন্ত: গোলাপি ফুলে রাঙা লিসবনের অনন্য রূপ

মার্চ ২৯, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিউর-রাজিব মিনা

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT