চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকবাল মাহমুদের শেষ পাঁচমাসে দুদকের দায়মুক্তির তথ্য চান হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৬, মার্চ ২০২১
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার আগের পাঁচমাসে দুদকের অনুসন্ধান থেকে কত জনকে দায়মুক্তি দিয়েছেন, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

এইসময়ে দায়মুক্তি দিয়ে থাকলে কেন তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে এবং দায়মুক্তিপ্রাপ্তদের নাম, ঠিকানাসহ তালিকা আগামী ১১ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এছাড়া সাধারণ বীমা করপোরেশনে ১০ বছর ধরে জালিয়াতি এবং ২৬ কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ, সে বিষয়ে সংস্থাটির অবস্থান কী, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া বীমা কর্তৃপক্ষকে লিখিতভাবে ১১ এপ্রিলের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

দুদকে ‘অনুসন্ধান বাণিজ্য’ এবং ‘১০ বছর ধরে জালিয়াতি, ২৬ কোটি টাকা আত্মসাত’ শিরোনামে প্রকাশিত দুটি পত্রিকার প্রতিবেদন নজরে আসার পর মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত আদেশ দেন। আদালত আজ তার আদেশে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদকদের এসংক্রান্ত তথ্য আদালতে দাখিল করতে বলেছেন। এর আগে আজ সকালে প্রতিবেদন দুটি আদালতের নজরে আনেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT