বিনোদন

ইউটিউব কাঁপাচ্ছে ‘মেকিং অব থাগস অব হিন্দুস্তান’

ইউটিউব কাঁপাচ্ছে ‘মেকিং অব থাগস অব হিন্দুস্তান’

মুক্তির আগেই যেনো বিরাট হিট বলিউড সিনেমার ইতিহাসে প্রায় ৩০০ কোটি রূপি বাজেটের সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’। গত ৩ দিনে সিনেমাটি তৈরির পেছনের কথা নিয়ে ৩টি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে যশরাজ ফিল্মস। আর তা দেখেছে প্রায় ২ মিলিয়ন দর্শক।

এই ছবিতে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের ও আমির খান। ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির মূল চরিত্রে আছেন আমির খান, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। যাদের সবাইকে দেখা যাবে ভিন্নধরণের এক এক চরিত্রে। এছাড়াও ব্রিটিশ অভিনেতা লয়েড ওয়েনকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। ছবিটির চিত্রনাট্য সাজানো হয়েছে ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস ‘কনফেশন অব আ থাগ’ এবং ‘দ্য কাল্ট অফ দ্য ঠগী’ অবলম্বনে।

আসছে নভেম্বরের ৮ তারিখে দীপাবলি উপলক্ষ্যে ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি মুক্তির পরিকল্পনা করছে যশরাজ ফিল্মস।

দেখে নিন সেই ভিডিওগুলো:

ভিডিও-১

 

ভিডিও-২

 

ভিডিও-৩

বিষয়:থাগস অব হিন্দুস্তান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…