চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে ২০ লাখ সাবস্ক্রাইবার: চ্যানেল আই’র উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আই অনলাইন ইউটিউবে চ্যানেল আইয়ের বিনোদন চ্যানেল ‘চ্যানেল আই টিভি’ সম্প্রতি ২০ লাখ ‘সাবস্ক্রাইবার’ ছাড়িয়েছে। ঘরোয়াভাবে ওই মাইলফলক অর্জন উদযাপন করেছে চ্যানেল আই। কেক কেটে উদযাপনের সময় চ্যানেল আই’র ইউটিউব টিমকে অভিনন্দন জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সেসময় তিনি আশা প্রকাশ করেন, পর্দার মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও সবসময় শীর্ষস্থান ধরে রাখবে চ্যানেল আই। ওই সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক ও এডিটর, চ্যানেল আই অনলাইন জাহিদ নেওয়াজ খান; এডিটর (ডিজিটাল ও মাল্টিমিডিয়া, চ্যানেল আই অনলাইন) তৌফিক আহমেদ, আইটি ম্যানেজার সাব্বির হোসেন এবং ইউটিউব কো-অর্ডিনেটর আসাদ ইসলাম।

ইউটিউবে চ্যানেল আই টিভি-তে চ্যানেল আইয়ের নাটক, টেলিফিল্ম, বিভিন্ন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানসহ দর্শকপ্রিয় রিয়েলিটি শো’গুলোর প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে আপলোড করা হয়। উচ্চমানের অডিওভিজ্যুয়ালের এসব অনলাইন কন্টেন্ট দিন দিন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও দর্শকশ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। এ কারণেই নিয়মিত বাড়ছে ইউটিউব পেজের ‘সাবস্ক্রাইবার’ বা গ্রাহক সংখ্যা।

২০ লাখ ‘সাবস্ক্রাইবার’ পেরিয়ে যাওয়ার মাইলফলক অর্জনে জাহিদ নেওয়াজ খান বলেন, চ্যানেল আই প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল। ডিজিটাল এ সময়ে এসে নিয়মিত পর্দার বাইরে চ্যানেল আইয়ের ডিজিটাল অপারেশন অন্য যেকোনো চ্যানেলের চেয়ে অনেক বেশি। ইউটিউবে আমাদের বিনোদন চ্যানেল অল্প সময়ের মধ্যে ২০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে। আমরা আশা করছি, ৫০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলকে পৌঁছাতে আমাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না।

তিনি বলেন, ইউটিউবে নিউজকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। সেখানে টেলিভিশনের নিয়মিত সংবাদগুলোর পাশাপাশি নেট জেনারেশনের উপযোগী করে আলাদা মাল্টিমিডিয়া কনটেন্ট দেওয়া হচ্ছে। লাইভ নিউজ ছাড়াও বড় ঘটনায় ইউটিউব-ফেসবুকে আমরা লাইভ করছি। নিকট ভবিষ্যতে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের লাইভসহ সব ধরণের উপস্থিতি আরো অনেক বাড়বে।

তৌফিক আহমেদ বলেন, টেলিভিশনে প্রচারের পর কনটেন্টগুলো দর্শকদের কাছে আরও সহজে পৌঁছে দিতে ইউটিউবে প্রকাশ করি। চ্যানেল আই’র অনুষ্ঠানমালায় বৈচিত্র্য রাখার চেষ্টা করে সবসময়ই। টেলিভিশনের পাশাপাশি চ্যানেল আইয়ের ইউটিউবও এখন জনপ্রিয় হয়েছে উঠেছে।

Reneta

আসাদ ইসলাম বলেন, “বাংলাদেশের যে এন্টারটেনমেন্ট টেলিভিশন চ্যানেলগুলো ইউটিউব নিয়ে কাজ করছে, সেগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত সময়ে ২০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছে চ্যানেল আই টিভি। ইউটিউব চ্যানেল অ্যানালিসিস সফটওয়্যার ‘সোশ্যাল ব্লেড’ এর তথ্য অনুসারে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোর অবস্থান দেখলে দেখা যায়, টেলিভিশন চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেলের মধ্যে ‘চ্যানেল আই টিভি’ এক নম্বরে। এটা সম্ভব হয়েছে চ্যানেল আইয়ের ভাল কনটেন্ট আর সেই কন্টেন্টগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে উপস্থাপনের কারণে। দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে

২০১৭ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে ইউটিউবে যাত্রা শুরু করে চ্যানেল আই টিভি। চ্যানেল আই টিভির ইউটিউব লিঙ্ক

 

Jui  Banner Campaign
ট্যাগ: জাহিদ নেওয়াজ খানফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT