চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে সুম্মিতা আনিসের ‌‌‘তোমার আকাশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’ এর মিউজিক ভিডিও প্রকাশ পেল সোমবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। ঢাকার বেইলি রোডের একটি রেস্তোরাঁয় এই মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াজিশ আলী খান, মানাম আহমেদ, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, কৌশিক শংকর দাশসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুস্মিতা আনিস, গানটির মিউজিক ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু, মডেল তানজিন তিশা এবং অদিত রহমান।

সুস্মিতা আনিস বলেন, ‌’এক তরুণীর মনের স্বপ্ন, ভালো লাগা আর ভালোবাসাকে এ গানটিতে ফোকাস করা হয়েছে। আমাদের পুরো টিম গানটি নিয়ে পরিশ্রম করেছে। আমাদের শ্রম সার্থক হবে যদি গানটি সবার পছন্দ হয়। সব সময় আমি শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এই গানটি সেই চেষ্টার একটি অংশ।’

সোহেল আরমানের লেখা গানটির কম্পোজার অদিত রহমান। ‘তোমার আকাশ’ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে।

সুস্মিতা আনিস নজরুল সংগীত সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা। তার জন্ম এমন একটি পরিবারে যেখানে সংগীতচর্চা পারিবারিক ঐতিহ্যের অংশ। পড়তে লিখতে শেখার আগেই সেই ছোটবেলাথেকেই সুস্মিতা আনিসের ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন। অত্যন্ত যত্নের সাথে ফিরোজা বেগম তাকে নজরুল ও অন্যান্য সংগীতের শ্রুতি ও চলন শিখিয়েছেন। সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন।

Reneta

ইউটিউবে প্রকাশ পেল সুম্মিতা আনিসের ‌‌‘তোমার আকাশ’:

Jui  Banner Campaign
ট্যাগ: নজরুল সংগীতফিরোজা বেগমশাফিন আহমেদসুস্মিতা আনিসহামিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT