চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ন ০৬, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মারিউপোলের হাসপাতাল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। সেখানকার মানবিক পরিস্থিতি বিপর্যস্ত বলে মন্তব্য করেছে ডক্টরস উইদাউট বর্ডার। যত দ্রুত সম্ভব এখানকার বেসামারিক মানুষদের সরিয়ে নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে সংগঠনটি।

জাতিসংঘ বলছে, দেশজুড়ে রুশ হামলায় শুক্রবার পর্যন্ত ৩৫১ জন সাধারণ নাগরিক নিহত ও ৭শর বেশি মানুষ আহত হয়েছে।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে পোল্যান্ড সীমান্তে আলোচনায় বসছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইউক্রেনিয়ান পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা। ৪৫ মিনিটের বৈঠক শেষে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির প্রত্যাশা করেন ইউক্রেনিয়ান পররাষ্ট্রমন্ত্রী। ন্যাটো আরও সহযোগিতা করলে ইউক্রেন এই যুদ্ধে জিতবে বলেও মনে করেন তিনি।

বৈঠকের পর মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগ করতে পরামর্শ দিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা হয়েছে রোববার। কানাডাও তার নাগরিকদের যত দ্রুত সম্ভব রাশিয়া ত্যাগের পরামর্শ দিয়েছে।

অন্যদিকে মার্কিন কংগ্রেসম্যানদের সাথে এক ভিডিও আলোচনায়ও সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আক্রমণের বিরুদ্ধে দেশকে রক্ষায় বিমান সরবরাহ দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে থামাতে বেশ কিছু বিষয় চিহ্নিত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আন্তর্জাতিক কর্মপরিকল্পনা হিসেবে যা বিশ্বনেতাদের জন্য দ্রুত কার্যকর প্রয়োজন বলেও মনে করেন তিনি।

Reneta

বেলারুশ সীমান্তে আজ তৃতীয় দফা শান্তি আলোচনায় বসবে ইউক্রেন-রাশিয়া। তবে কখন এ বৈঠক এ বিষয়ে কোনও তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

চলমান সংকটের মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। শনিবার শীর্ষ দুই নেতা প্রায় আড়াই ঘণ্টা আলোচনা করেন। বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়েছিল বলে উল্লেখ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা এবং মাস্টারকার্ড রাশিয়া থেকে তাদের কার্যক্রম স্থগিত করবে বলে ঘোষণা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়াযুদ্ধ পরিস্থিতিরুশ হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের অনুশীলনে নেই আর্সেনালের একগাদা খেলোয়াড়

এপ্রিল ১৪, ২০২৬

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম ‘বন্ধের পর্যায়ে’

এপ্রিল ১৪, ২০২৬

ইরানের পাশে সৌদি আরব

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT