চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড ম্যাচ রিভিউ চেয়ে কলম্বিয়ায় গণস্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ০৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডের কাছে টাইব্রেকে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে কলম্বিয়া। দলের এমন বিদায়ের পেছনে রেফারিকে দুষছেন সমর্থকরা। ম্যাচের ফল পুনর্বিবেচনারও দাবি উঠেছে কলম্বিয়ান সমর্থকদের থেকে। সেই লক্ষ্যে ২ লাখ ৭০ হাজার ভক্তের স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন ফিফাতে পাঠিয়ে ম্যাচটি রিভিউয়ের দাবি করেছেন তারা।

শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। সেই গোলে যখন হারের পথে ছিল কলম্বিয়া তখনই হেডে দলকে টাইব্রেক পরীক্ষা পর্যন্ত নিয়ে যান ইয়েরি মিনা। পেনাল্টি শুট আউটে অবশ্য ৪-৩ গোলে ইংল্যান্ডের কাছে হেরে যায় কলম্বিয়া।

কলম্বিয়ান সমর্থকদের দাবি, রেফারি অন্যায্যভাবে পেনাল্টি উপহার দিয়েছিলেন ইংল্যান্ডকে। কেনকে করা কার্লোস সানচেজের সেই ফাউলটি কোনভাবেই পেনাল্টির যোগ্য ছিল না বলে দাবি তাদের। রিপ্লেতে দেখা গেছে, কেনের অনেকখানি দায় ছিল সেই ফাউলে। সঙ্গে কার্লোস বাক্কার একটি গোল বাতিল হওয়ায় আরও ফুঁসে আছেন কলম্বিয়ানরা।

পিটিশনের জন্য ২ লাখ ৭০ হাজার স্বাক্ষর গ্রহণ করার কথা থাকলেও ইতিমধ্যে চিঠিতে সই পড়েছে ৩ লাখের কাছাকাছি। ফেয়ার ফ্লে এবং ফুটবলে রেফারির সঠিক সিদ্ধান্ত নেয়ার দিকে জোর দেয়ার দাবিও উঠে এসেছে সেই চিঠিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT