চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশ-পাকিস্তানিসহ পুরো ক্রিকেট বিশ্বের সীমানহীন প্রশ্নের মুখে পড়ে দুদল। এবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে সরাসরি ফিক্সিংয়ের অভিযোগ করলেন রশিদ লতিফ। বিস্ফোরক মন্তব্যে উভয় দলকেই ফিক্সিংয়ে অভিযুক্ত করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

প্রথমে ভারত-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে হাজারো প্রশ্ন। ইংলিশদের কাছে ভারতের হারে সেমিফাইনালের আশায় অনেকটা ধাক্কা খায় বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ভারত জিতে যাওয়ায় শেষ চারের স্বপ্ন একেবারেই শেষ হয়ে যায় টাইগারদের। তবে টিকে ছিল পাকিস্তানের আশা।

সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হত নিউজিল্যান্ড। কিন্তু তা হয়নি, বরং ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে কিউইরা।

বুধবার ইংল্যান্ডের দেয়া ৩০৬ রানের টার্গেটে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারে নিউজিল্যান্ড। ১৮৬ রানেই অলআউট হয়ে যায় কেন উইলিয়ামসনের দল।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় ইংল্যান্ডের। এক পয়েন্ট কম নিয়ে তালিকার চার নম্বরে থেকে সেমি প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডেরও। কিন্তু ইংল্যান্ড হেরে গেলে সেমির সুযোগ ছিল পাকিস্তানের। সে কারণেই রেগেছেন রশিদ।

যদিও খাতা-কলমে এখনো সুযোগ আছে সরফরাজ আহমেদের দলের। তবে সেটা একরকম ‘অসম্ভব’। শেষ চারে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, অন্তত ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে তাদের।

Reneta

পাকিস্তানি উর্দু ভাষার এক টেলিভিশনের টকশোতে ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে বিঁধেছেন লতিফ। তিনি বলেছেন, নিউজিল্যান্ডই সেমিফাইনালে পৌঁছে দিয়েছে ইংল্যান্ডকে।

লতিফ দাবি করেন, নিউজিল্যান্ড ৪ উইকেট হারানোর পর জো রুট ও আদিল রশিদকে দিয়ে বল করিয়েছে ইংল্যান্ড। যাতে করে কিউইরা কম ব্যবধানে হারে। তাছাড়া দুর্দান্ত শুরুর পরও স্কোর যাতে ৩৭০’ মতো না হয় সেজন্য শেষ দিকে ইংল্যান্ড ইচ্ছে করে ধীরে ব্যাট করেছে। যাতে নেট রানরেটে নিউজিল্যান্ড সমস্যায় না পড়ে।

সাবেক উইকেটকিপার এই ব্যাটসম্যান প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান হেনরি নিকোলসের এলবিডব্লিউ নিয়েও। যেখানে অনেক উঁচুতে থাকা বলে আউট দেয়া হয়েছে নিকোলসকে।

এরপর লতিফ কয়েক বছর আগে আইসিসির রাজস্ব বিতরণ পদ্ধতিতে পরিবর্তনের কথা উল্লেখ করেন। যেখানে অন্যান্য পূর্ণ সদস্য দেশগুলোকে বাড়তি অর্থ দেয়ার জন্য ভারতের রাজস্ব আয় সামান্য কমে যায়। লফিত বলছেন, এখন সেটা পুষিয়ে দেয়া হচ্ছে।

নিজেদের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিক্সিংবিশ্বকাপ-২০১৯রশিদ লতিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT