চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে ছুটির সময়ে করোনা আক্রান্ত পান্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ১৫, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ইউরোর ম্যাচ দেখতে গ্যালারিতে সঙ্গীদের সাথে পান্ট

ইউরোর ম্যাচ দেখতে গ্যালারিতে সঙ্গীদের সাথে পান্ট

আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ভারতীয় ক্রিকেটাররা লন্ডনেই থেকে গেছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর। মাঝখানে কিছুদিন ছুটি কাটিয়ে ডারহামে ক্যাম্প করতে চলেছেন কোহলিরা। সেই ক্যাম্পের শুরুতে সঙ্গী হতে পারেননি রিশভ পান্ট। করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন তিনি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্ট গত আট দিন ধরে আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহামে যেতে পারেননি। ২৩ বছর বয়সী তারকা নেগেটিভ হলেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, দলের আর কোনো সদস্যের টেস্টের ফল পজিটিভ আসেনি। আর পান্ট আক্রান্ত হয়েছেন ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে।

পান্ট সপ্তাহ দুই আগে ইউরোর ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে তাতেই স্বাস্থ্যবিধির নড়চড় করে ফেলেছেন তরুণ তারকা। গ্যালারিতে বসে খেলা দেখার মাস্কহীন কিছু ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

আসছে ৪ আগস্ট মাঠে গড়াবে ইংল্যান্ড-ভারতের পাঁচ টেস্টের সিরিজ। ২০ জুলাই অনুশীলন ম্যাচে নামবেন কোহলি-রোহিতরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো ২০২০ইংল্যান্ড-ভারত টেস্টকরোনাকরোনাভাইরাসপান্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT