চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের কোচ হতে চান শেন ওয়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। বৃহস্পতিবার স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সাবেক এই লেগ স্পিনার।

‘আমার মতে এটি একটি দারুণ চাকরি। আমি এই কাজটি নিতে আগ্রহী। ইংল্যান্ডে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। ওদের মধ্যে ব্যাপক প্রতিভা আছে। আমাকে শুধু ওদের ভিতটা শক্ত করে তুলতে হবে। অনেক কাজ করা যাবে ওদের সাথে।’

তবে ইংল্যান্ডের কোচ পদের জন্য নিজের থেকেও সাবেক সতীর্থ জাস্টিন ল্যাঙ্গারকে এগিয়ে রেখেছেন ওয়ার্ন। এছাড়া ল্যাঙ্গারকে কোচের দায়িত্বে না ফেরানোয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করেছেন দুইবার বিশ্বকাপজয়ী এ লেগ স্পিনার।

‘আমি ইংল্যান্ড বোর্ডের দায়িত্বে থাকলে ল্যাঙ্গারকে নেয়ার চেষ্টা করতাম। অ্যাশেজ এবং বিশ্বকাপ জেতানো মোটেই কোনো সহজ ব্যাপার না। অসাধারণ কাজ করেছে ও।’

‘ওর ব্যাপারটি ক্রিকেট অস্ট্রেলিয়া আরও ভালোভাবে সামাল দিতে পারতো। ওর সাথে বোর্ডের আচরণ খুবই অসম্মানজনক ছিল। তবে ওই সময়ে খেলোয়াড় বা অধিনায়ক কেউই তার পাশে না দাঁড়ানোর ব্যাপারটি আরও হতাশাজনক। এখনও বোর্ড কেন ওকে ফেরাচ্ছে না সেটাও বুঝতে পারছি না আমি!’

চলতি বছরের অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক ক্রিকেটার পল কলিংউড।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ার্নকলিংউডক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টসল্যাঙ্গারসিলভারউড
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT