বিনোদন

‘নোলক’ এ আসিফের ‘শীতলপাটি’

চ্যানেল আই অনলাইন- আসিফ আকবর

আসিফ আকবর

‘শীতল পাটির পাতা হাসে, হাসে মাটির হাঁড়ি, আমন ধানের মাড়াই হাসে, হাসে তাঁতের শাড়ী’ এমন কথা নিয়েই তৈরি নির্মিতব্য চলচ্চিত্র ‘নোলক’ এর গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘শীতলপাটি’ শিরোনামের গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর করেছেন আহমেদ হুমায়ূন।

‘নোলক’ ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনেই তরুণ। দুজনই সিনেমায় একেবারে নতুন। একজন ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’ -এর সত্ত্বাধিকারী সাকিব সনেট, এবং অন্যজন নবীন নির্মাতা রাশেদ রাহা। নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও নায়িকা ববি।

‘নোলক’র জন্য ৫০ লক্ষ টাকার চুক্তি করেছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। দক্ষিণ ভারতের সাড়া জাগানো ‘বাহুবলী’ সিনেমার সেটে  হবে ‘নোলক’ এর শুটিং।

নোলক-এর পুরো টিমই তারুণ্য নির্ভর। ছবিটির কাজ শিগগির পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশেদ রাহা। ছবিতে শাকিব-ববি ছাড়াও দেখা যাবে চিত্রনাায়িকা মৌসুমী ও ওমর সানিকে।

বিষয়:আসিফ আকবরনোলকববিরাশেদ রাহাশাকিব খানসাকিব সনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…