চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাদবিরোধীদের অস্ত্র দেয়া বন্ধ হবে না: যুক্তরাষ্ট্র

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
৬:৩৪ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় আসাদবিরোধীদের প্রশিক্ষণ দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্রোহীরা জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এমন খবর প্রকাশের পরেই সিরিয়ায় মার্কিন নীতিতে এই পরিবর্তন এলো। অন্যদিকে, সিরিয়ায় রাশিয়ার ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের কয়েকটি ভুল জায়গায় আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ এড়াতে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে রাশিয়া। 

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী শক্তিকে যুক্তরাষ্ট্রের সহায়তা পুরনো খবর। নতুন খবর, বিদ্রোহী এসব জোটের বিষয়ে মার্কিন নীতির পরিবর্তন। এতোদিন ধরে আসাদবিরোধী বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে এলেও, তা বন্ধ করে দেবে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার জানান, যোদ্ধাদের ট্রেনিং বন্ধ থাকলেও, বিদ্রোহী নেতাদের প্রশিক্ষণ চলবে। অস্ত্র ও সরঞ্জাম সরবরাহও অব্যাহত থাকবে।

তবে সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির এতো বড় পরিবর্তন স্বেচ্ছায় নয়। গেলো সেপ্টেম্বরেই মার্কিন সেনাবাহিনী স্বীকার করে, তাদের দেয়া অস্ত্র আর গাড়ির চালান আল-কায়েদার সহযোগী আল-নুসরা ফ্রন্টের হাতে তুলে দিয়েছে বিদ্রোহীরা। এমনকি, প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জনেরও বেশি যোদ্ধা যোগ দিয়েছে নুসরা ফ্রন্টে। সিরিয়ার আকাশে রাশিয়ার অবাধ বিচরণের বিপরীতে মার্কিনীদের সিদ্ধান্তে পিছুহটাকে পেন্টাগনের নীতিগত পরাজয় বলছেন বিশ্লেষকরা।

রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়া যে ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সিরিয়ায় আঘাত হানার দাবি করেছে তাকে অসত্য বলছে মার্কিনীরা। পেন্টাগনের দাবি ৪টি মিসাইল ইরানের ভূ-খণ্ডে আছড়ে পড়েছিলো। তবে রাশিয়া বলেছে, সবগুলো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হেনেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএস নির্মূল অভিযানযুক্তরাষ্ট্র-সিরিয়ারাশিয়া-সিরিয়াসিরিয়া অস্ত্রের যোগানসিরিয়া-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT