আসছে ‘ব্যাটম্যান’, থাকছেন না বেন অ্যাফ্লেক

গত বছর মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’: ডন অব জাস্টিস’ এর পর এবার আসছে এই সিরিজের পরবর্তী কিস্তি ‘দ্য ব্যাটম্যান’।
পরিবেশক প্রতিষ্ঠান ‘ওয়ার্নার ব্রাদারস’ এর পক্ষ থেকে ঘোষণা এসেছে আগামী ২০২১ সালের ২৫শে জুন মুক্তি পাবে ছবিটি। সেই সাথে এমন ঘোষণাও এসেছে যে, ছবিটিতে ‘ব্যাটম্যান’ এর চরিত্রে আর থাকছে না বেন অ্যাফ্লেক!
এর আগে কথা ছিল ‘দ্য ব্যাটম্যান’ ছবিটিতে বেন অ্যাফ্লেক অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত দেবেন। কিন্তু তিনি তার সেই সিদ্ধান্ত অনেক আগেই পাল্টে ফেলেছিলেন। সেই সময় এর পরিচালনার দায়িত্ব বর্তায় ম্যাট রিভাসের উপর।
বেন অ্যাফ্লিককে ব্যাটম্যানের চরিত্রে দেখা যাবে না এটা চূড়ান্ত, তবে তার পরিবর্তে কে অভিনয় করছেন সেটা এখনো ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
আর এমন ঘোষণায় বেশ হতাশ ব্যাটম্যান এর দর্শক। দেখা যাক, নতুন যাকে দিয়ে শুরু হচ্ছে ব্যাটম্যান এর মিশন, তাকে কতোটা পছন্দ করে দর্শক।







