চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ঈদেও সাড়া ফেলতে পারে ‘বব সিজন ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

রোমান্স থেকে কমেডি, রহস্য থেকে অ্যাকশন, এবং শিহরণ জাগানো দুর্দান্ত থ্রিলিং সব গল্প নিয়ে গেল বছর প্রথমবারের মতো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ আয়োজন করে বেজড অন বুকস (বব) সিজন ওয়ান। এবার আসছে পরের সিজন!

আগের বারের মতোই সিজন-২ এ থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগি ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিল্ম।

বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ থাকা সত্ত্বেও নাটক, চলচ্চিত্রে সাহিত্যের উপস্থাপন তুলনামূলক কম। সেই ভাবনা থেকেই সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা নিয়ে গেল বছর থেকে বঙ্গ শুরু করে বিশেষ প্রজেক্ট ‘বঙ্গ বব’ (বেজড অন বুকস)।

প্রথম সিজনে প্রচারের পর যেমন প্রশংসিত হয়েছিল তেমনি দর্শকদের মধ্যে সেইসব কনটেন্ট সাড়া ফেলেছিল। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে আসছে ঈদে বঙ্গ আবারও আনছে ‘বব (বেজড অন বুকস) ‘সিজন ২’। বঙ্গ কর্তৃপক্ষ ধারণা করছেন, প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনটিও সাড়া ফেলবে দর্শকের মধ্যে।

বঙ্গ বব-সিজন-২ এর সাতটি ফিকশনে অভিনয় করেছেন তারকা শিল্পীরা। আছেন সুবর্ণা মুস্তাফা, আফরান নিশো, মেহজাবীন, ববির শিল্পীরা। মজার ব্যাপার হচ্ছে, এর মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক এমপি। বড়পর্দার নায়িকা ববিও ‘বব সিজন ২’ এর মাধ্যমে প্রথমবারের মত ওটিটিতে কাজ করলেন।

বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান তার অভিজ্ঞতার আলোকে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক উদীয়মান পরিচালক আছেন যারা যথেষ্ট যোগ্য হওয়া পরেও দুর্বল গল্প নির্বাচনের কারণে তাদের নির্মিত কনটেন্ট আশানুরূপ হয় না। কিন্তু বাংলা সাহিত্যে ভালো গল্প কিংবা উপন্যাসের অভাব নেই। এমনকি আমাদের তরুণ লেখকরাও যথেষ্ট ভালো লিখছে।

Reneta

তিনি বলেন, ভালো গল্প কিংবা উপন্যাসগুলোকে দর্শকদের মাঝে পৌঁছে দিতেই গত বছর আমরা শুরু করেছিলাম ‘বঙ্গ বব’। সেখানে আমরা দর্শক ও সমালোচকদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই জনপ্রিয় লেখকদের নতুন ৭টি গল্প নিয়ে বঙ্গ বব সিজন ২ আয়োজন করেছি।

বঙ্গ বব সিজন-২ এর আয়োজনে যা থাকছে:

ঈদের প্রথম দিন প্রচার হবে এক অলৌকিক বিকেলের গল্প। মূল গল্প ‘অন্ধকার ও আলো দেখার গল্প’। পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে ফেরদৌস হাসান নেভিল, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ।

দ্বিতীয় দিন প্রচার হবে ‘প্রায়শ্চিত্ত’ (একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য – প্রায়শ্চিত্ত- ওবায়েদ হক)। পরিচালনায় – ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, নিশাত প্রিয়ম, ফারুক আহমেদ।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে ফ্রিল্যান্সার নাদিয়া। (কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া- রাহিতুল ইসলাম)। পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন এবং একটি বিশেষ দৃশ্যে তথ্য ও যোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ‍ পলক এমপি।

ঈদের চতুর্থ দিনে থাকবে ‘সাদা প্রাইভেট’ (সাদা প্রাইভেট- ইশতিয়াক আহমেদ)। পরিচালনায় আশিকুর রহমান। অভিনয়ে তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ।

ঈদের পঞ্চম দিন প্রচার হবে ‘হাফ চান্স’ (কলম – রাসয়াত রহমান জিকো)। পরিচালনায় শিহাব শাহীন, অভিনয়ে তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তানজিন তিশা, সারিকা সাবাহ।

ষষ্ঠ দিনে দেখা যাবে ‘সুরভি’ (সুরভি- ইমদাদুল হক মিলন)। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর, ইয়ামিন হক ববি প্রমুখ।

ঈদের সপ্তম দিনে প্রচার হবে ‘চল’ (চল- অন্তিক মাহমুদ)। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে ইয়াশ রোহান, সাবিলা নূর, সৈয়দ জামান শাওন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানচয়নিকাতানজিকা আমিননূর ইমরান মিঠুফজলুর রহমান বাবুববববিসাবিলা নূরসুবর্ণা মুস্তাফাসৈয়দ জামান শাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT