চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, জনপদ, ঢাকা
A A

সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে প্রভাবশালীদের দেয়া প্রায় দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় তিতাস।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন।

স্থানীয়রা জানায়, চক্রবর্তী এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুই বছর আগে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার সাইফুল বেপারী, কামরুল বেপারী, দুলাল বেপারী, মোশারফ বেপারী, সফুর উদ্দিন বেপারী।

মঙ্গলবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে। এ সময় রাইজারগুলোও খুলে নেয়া হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, পর্যায়ক্রমে আশুলিয়ার সকল অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে।

Reneta

গ্যাসের পাইপগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যেকোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন কর্তৃপক্ষ। তাই অবিলম্বে যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে বলেও জানান তিতাস কর্তৃপক্ষ। এছাড়া যারা এসব অবৈধ সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে বলেও জানান। গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আশুলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT