চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ার আরেক মামলায় জাফরুল্লাহকে আগাম জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৮
আদালত
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আশুলিয়ায় থানায় চুরির অভিযোগে করা এক মামলায় হুকুমের আসামি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টে হাজির হয়ে জাফরুল্লাহর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন এ কে এম এহসানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ।

‘বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি ও হুমকির’ অভিযোগে রোববার রাতে আশুলিয়ায় থানায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি করেন আদাবর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সেলিম আহমেদ। এই মামলায় জাফরুল্লাহকে হুকুমের আসামি করা হয়।

এর আগে রোববার চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানায় করা পৃথক দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দেন হাইকোর্টের এই বেঞ্চ।

ওই দুই মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাকে এই জামিন দেয়া হয়।

Reneta

গত ১৫ অক্টোবর রাতে মোহাম্মদ আলী নামে মানিকগঞ্জের এক ব্যক্তি আশুলিয়া থানায় লুটপাট, ভাঙচুর, জমি দখল ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। ওই মামলাতেও গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার এবং গণস্বাস্থ্যের শিশিরসহ চারজনকে আসামি করা হয়।

আর গত ১৯ অক্টোবর এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে জাফরুল্লাহর বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন স্থানীয় হাসান ইমাম নামে এক ব্যক্তি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাফরুল্লাহ চৌধুরীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT