চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা ছেড়ে দিচ্ছে মোস্তাফিজের মুম্বাই?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ন ০৪, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হারলে প্লেঅফ খেলার সম্ভাবনা শেষ, এমন সমীকরণের ম্যাচে মোস্তাফিজকে ছাড়া খেলতে নেমে হতাশার সুর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। টসের সময় যা বলেছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি আর প্লেঅফ খেলার আশা করছেন না!

‘এটাই ক্রিকেট। আমরা কয়েকটি ম্যাচ জিততে চাই,’ হতাশ রোহিত টস জিতে ফিল্ডিং নেয়ার সময় বলেন, ‘এটি হাই স্কোরিং গ্রাউন্ড। আমরা এমন স্কোর দেখতে চাই, যেটাকে তাড়া করতে পারবো।’

এই ম্যাচসহ মুম্বাইয়ের বাকী আছে মোট ছয়টি খেলা। একটি হারলে পরের রাউন্ডে যাওয়া হবে না। এমন পরিস্থিতিতে রোহিত বলছেন ‘কয়েকটি ম্যাচ’ জেতার কথা। এর থেকে বেশি কিছু তিনি বলতেও পারতেন না। শুরুতে অধিকাংশ ম্যাচ হেরেছেন শেষ ওভারে। কয়েকটি আবার শেষ বলে। তারপর সেই যে তারা পথ হারিয়েছেন আর তালই খুঁজে পাননি।

রোহিত এদিন বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামছি।’

মোস্তাফিজ এই নিয়ে টানা তিন ম্যাচ খেলছেন না। তাকে না খেলিয়ে দলটি যে লাভবান হচ্ছে, ব্যাপারটা তেমনও নয়। চেন্নাইয়ের বিপক্ষে বাংলাদেশি পেসারকে বাদ দিয়ে পেস-অলরাউন্ডার বেন কাটিংকে নামায় রোহিতের দল। ওই ম্যাচে কাটিং এক ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচ করেন। পরে রোহিত তাকে আর বলেই আনেননি। দ্বিতীয় ম্যাচেও কাটিংকে দিয়ে বেশি কিছু করা যায়নি।

Reneta

রোহিত এদিন এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন। কব্জির ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লুইস। বাদ পড়েছেন পোল্যার্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT